1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অপরাধ দমনে ছয় মাসের সাফল্য তুলে ধরলেন জিএমপি কমিশনার পদোন্নতিপ্রাপ্ত ২৪২ কর্মকর্তা-কর্মচারীর স্বীকৃতিতে চট্টগ্রাম ওয়াসা এমডিকে শ্রমিক কর্মচারী দলের ফুলেল শুভেচ্ছা পেকুয়ায় ঝু্ঁকিপূর্ণ বেড়িবাঁধ, ধ্বসে প্লাবিতর আশংকা টানা বর্ষণে রামগড়ে ফেনী নদীর পানি বিপদসীমার ওপরে, পাহাড়ধসের শঙ্কা,আতঙ্কে নদীকূলের মানুষ কাশিয়ানীতে স্ত্রীকে হত্যা মামলায় অভিযুক্ত, স্বামী গ্রেফতার টানা বৃষ্টিতে সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি, আতঙ্কে দ্বীপবাসী মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নতুন সভাপতি কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম খুলনা নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন ৩১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা ইমন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি

রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

reporter মোঃ নাসির উদ্দিন সিনিয়র
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ

রাজশাহী, ৭ জুলাই ২০২৬: রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা মঙ্গলবার (৭ জুলাই) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে। তিনটি সভার সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার ।
সকালে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে পুলিশ সুপার পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরে মাসিক কল্যাণসভায় তিনি জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন আবেদন ও সমস্যার কথা শোনেন এবং সেগুলোর দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এরপর অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় সাধারণ মানুষের প্রত্যাশিত পুলিশি সেবা দ্রুত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জনবান্ধব পুলিশিং জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা কার্যকর এবং থানাভিত্তিক আইনশৃঙ্খলা রক্ষায় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।
সভার সমাপনী বক্তব্যে পুলিশ সুপার সকল পুলিশ সদস্যকে দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে মানবিক ও সেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com