1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজগঞ্জে আঞ্চলিক বিএনপি-র উদ্যোগে সম্প্রীতি সমাবেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে জুলাই ঐক্যের বিজয় র‍্যালি ও আহত-নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

রাজগঞ্জে আঞ্চলিক বিএনপি-র উদ্যোগে সম্প্রীতি সমাবেশ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ণ

মুহাঃ মোশাররফ হোসেন, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ মনিরামপুর উপজেলার রাজগঞ্জে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন বিএনপির অংগসংগঠনের আয়োজনে শান্তি -সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে রাজগঞ্জে মুক্ত মঞ্চে শান্তি- সম্প্রীতি সমাবেশে আলহাজ্ব কফিলউদ্দিনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মোঃ মুছা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ১০নং মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল গফুর, রাজগঞ্জ সার্বজনীন পূজামন্দির কমিটির উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক নীলরতন সিংহ, সহসভাপতি সুকেশ,

সাধারণ সম্পাদক ডাঃ পরিমল কুমার সাধু। সম্প্রীতি সমাবেশে বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, ডাঃ আলতাব হোসেন, যুগ্ন-আহবায়ক এ্যাডভোকেট মুজিবুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, মনিরামপুর সদর ইউনিয়নের সভাপতি ডাঃ আলতাব হোসেন।

মনিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইউনুচ আলী জুয়েল,
উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক বিল্লাল গাজী, সদস্য সচিব মাসুদ, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহারুল ইসলাম রিয়াদ, উপজেলা যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন, সাইদুল ইসলাম, যুবদলের যুগ্নআহবায়ক মতিয়ার রহমান, পৌরযুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, ০৯নং ঝাঁপা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোতালেব গাজী, ০৯ নং ঝাঁপা ইউনিয়ন যুবনেতা রিপন হোসেন, ছাত্র দলের সভাপতি ইকরামুল হোসেন, ১১নং চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শামসুর রহমান রনি,
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হুমায়ুন কবির। অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল, যুবদল, কৃষক দল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com