রাজশাহীর মোহনপুর উপজেলায় দিন দিন করলা চাষে কৃষকদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। তুলনামূলক কম খরচে অধিক লাভের সম্ভাবনা থাকায় অনেক কৃষক এখন করলা চাষের দিকে ঝুঁকছেন। উপজেলার বিভিন্ন এলাকায় মাঠজুড়ে সবুজ করলার খেত ইতোমধ্যেই কৃষি সম্ভাবনার নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে।
স্থানীয় কৃষকদের মতে, করলার বাজারমূল্য ভালো থাকায় এ ফসল চাষে লাভের সম্ভাবনা বেশি। পাশাপাশি সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফলনও সন্তোষজনক হচ্ছে।
এ বিষয়ে মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “মোহনপুর উপজেলা একটি কৃষিবান্ধব উপজেলা। কৃষকদের প্রয়োজনীয় কৃষি সহায়তা, পরামর্শ ও আধুনিক প্রযুক্তি নিশ্চিত করা গেলে দিন দিন করলা চাষ আরও বৃদ্ধি পাবে। এতে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি উপজেলার কৃষি অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।”
কৃষি বিভাগের আশা, সরকারি সহযোগিতা ও কৃষকদের আগ্রহ অব্যাহত থাকলে মোহনপুর উপজেলা ভবিষ্যতে করলা উৎপাদনের অন্যতম