1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মেহেন্দিগঞ্জ সরকারি আরসি কলেজ শিক্ষকদের সাথে প্রতিমন্ত্রী রাজিব আহসান'র মতবিনিময় সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নিসচার ১১তম জাতীয় মহাসমাবেশ কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে উলফার চরম মাফিয়াতন্ত্র জাহানাবাদে নারীদের উদ্যোগে সজিনা ও বস্তায় আদা চাষ: ‘খামারি’ অ্যাপসে সুষম সার ব্যবহারে উঠান বৈঠক পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে -ডিসি সাইফুর রহমান তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত রাঙামাটিয়া মিশন খ্রিস্টান যুব সমিতি কর্তৃক আয়োজিত ৮ম ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা  অনুষ্ঠিত মুলাদী উপজেলা মারাত্মক ভাবে বিদ্যুৎ বিপর্যয়ের কবলে সিলেটের সোনাতলায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হালুয়াঘাটে আধুনিক পদ্ধতিতে ফুলচাষ বিষয়ক প্রশিক্ষণ খুলনার মিয়াপাড়া এলাকায় ইয়াবাসহ গ্রেফতার ৪ জন

মেহেন্দিগঞ্জ সরকারি আরসি কলেজ শিক্ষকদের সাথে প্রতিমন্ত্রী রাজিব আহসান’র মতবিনিময় সভা

reporter  এস এম শাহ আলম, বরিশাল
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ

সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন অত্র কলেজের মেধাবী ছাত্র নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। ৮ আগস্ট শনিবার সকাল-১১.৩০ মিনিটের সময় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়ে কলেজের নানাবিধ সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন কলেজের শিক্ষকবৃন্দ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস শাহ ফকির বলেন, এই কলেজের সাবেক ছাত্রছাত্রীবৃন্দ আজ দেশের এমপি, মন্ত্রী, সচিব, ব্যবসায়ী ও চাকরিজীবী সহ বিভিন্ন উচ্চ পদমর্যাদায় আসীন রয়েছেন। অথচ শুধুমাত্র সুদৃষ্টির অভাবেই কলেজটি আজ প্রাণহীন হয়ে পরেছে। ছাত্র ও শিক্ষকদের মানসম্মত আবাসন ব্যবস্থা, ছাত্র-ছাত্রীদের ব্যবহৃত কমন রুম, লাইব্রেরি, খেলাধুলার পর্যাপ্ত সামগ্রী না থাকায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা নিয়মিত কলেজে আসেন না।এরফলে বেশিরভাগ সময় প্রাণহীন অবস্থায় পড়ে থাকে কলেজ ক্যাম্পাস। ‎বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী সময়ে কলেজের অচলাবস্থার বিষয়টি নজরে আসে স্থানীয় প্রতিমন্ত্রী রাজিব আহসানের। চলমান অচলাবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রভাষকদের সামগ্রিক বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা,পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস শাহ ফকির সহ সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com