মুলাদী উপজেলাধীন ৬ নং মুলাদী সদর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড কাঠের পুল জমি জমা সংক্রান্ত আধিপত্য বিরাজ কেন্দ্র করে আহত ২ নিহত ১,গুরুতর আহত আলিম বেপারী (৫০) পিতা সালাম বেপারী ও রেশমা বেগম (৩৫) জজে ফেরদৌস ব্যাপারী। প্রাথমিক চিকিৎসা মূলাদি স্বাস্থ্য কমপ্লেক্স দেয়ার পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে উচ্চ চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। খানিকটা সময় পরে বাবুল বেপারী (৫৫ )পিতা গহর আলী বেপারী রক্তাক্ত অবস্থায় মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পরে মৃত্যু বলে ঘোষণা দেন। ঘটনা শুনতে পেয়ে মুলাদী থানা পুলিশ মরা দেহ তদন্তের জন্য ছুটে আসেন। মৃত্যু বাবুল বেপারীর ভাই,আব্দুল জলিল বেপারী (৬৫) সাক্ষাৎকারে বলেন আমাদের প্রতিবেশী সরদার গ্রুপ ও মল্লিক গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সত্যতা স্বীকার করেন। সময় আনুমানিক ৩ ঘটিকায়। মরা দেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।