1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু সাংবাদিক মার্ক টালি’র মৃত্যুতে জাবি উপাচার্যের শোক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু সাংবাদিক মার্ক টালি’র মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

reporter খোন্দকার সাফিউল আলী
calendar প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ

২৭ জানুয়ারি, ২০২৬,  ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়ানো সাংবাদিক মার্ক টালি’র প্রয়াণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

গতকাল সোমবার এক শোক বার্তায় উপাচার্য বলেন, বিবিসি’র একজন পেশাদার সাংবাদিক হিসেবে মার্ক টালি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালির পাশে এসে দাঁড়িয়েছিলেন। বিবিসিতে তাঁর প্রচারিত সংবাদে বাঙালির প্রকৃত দুর্দশার চিত্র বিশ্বের কাছে তুলে ধরেন এবং আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন প্রকৃত বন্ধুকে হারালো। মার্ক টালি তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মার্ক টালি’র পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

গত রবিবার ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে তাঁর জীবনাবসান ঘটে। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com