1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যানকে দেখতে পিজি হাসপাতালে আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। খুলনা জেলা কারাগার থেকে দেয়াল টপকিয়ে পালিয়েছে আসামি অধ্যক্ষের ‘ভুয়া’ দাবি, তদন্তে মিলল উল্টো চিত্র:শিক্ষাবোর্ডের আশ্বাস নাগরপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু খুলনা রেলস্টেশনে কোটি টাকার স্বর্নের বার সহ আটক যুবক বোয়ালখালীতে পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে নিখোঁজ যুবক মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী বাঙ্গালহালিয়া বাজারের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে পানি নিষ্কাশণ ব্যাবস্থার উন্নতিকরণ কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, জরুরি ত্রাণ বিতরণ ফুলগাজীতে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আবদুল্লাহ সহ এনসিপি নেতৃবৃন্দ

মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী

reporter ওমর ফারুক, চট্টগ্রাম
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া থেকে নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ জুলাই ২০২৬ দুপুর ২টার দিকে মরহুম ইউছুফ আলীর ছেলে আবুল হাশেমের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে তার ভাতিজা মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ রাসেল হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে আবুল হাশেম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিন দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিহত আবুল হাশেম চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকার গুরা মিয়া সওদাগরের তৃতীয় কন্যার স্বামী ছিলেন। তিনি তিন সন্তানের জনক।
স্থানীয়দের ভাষ্য, তুচ্ছ পারিবারিক বিরোধের জেরে সংঘটিত এ হত্যাকাণ্ডে একটি পরিবার তাদের উপার্জনক্ষম সদস্যকে হারিয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ঘটনায় অভিযুক্ত সোহেল (২২), রাসেল (২৮) ও নুর মোহাম্মদকে দ্রুত গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এই বিষয়ে মাতামুহুরি থানার ইনচার্জ মাসুদ জানান ঘঠনার দুই দিন পর আমাদের জানানো হয়েছে।তারপর আমরা ঘঠনা স্থালে গিয়ে নিহতে পরিবারের সাথে কথা বলে জানতে পারিবারিক বিরোধীকে কেন্দ্র করে এই ঘঠনা ঘটে।তিনি জানান সুস্থ ও সঠিক বিচার এর মধ্যে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com