1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগাঁও কলেজ গেইট এলাকায় র‍্যাবের অভিযান: ২ লাগেজ ভর্তি গাঁজাসহ আটক ২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

reporter সেকান্দর আলী (ময়মনসিংহ)
calendar প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৭ অপরাহ্ণ

আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে বুধবার ১০ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, এছাড়াও সিটি কর্পোরেশনের প্রতিনিধি, সিভিল সার্জেনের প্রতিনিধি, আনসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব এখন শুধু হিন্দু সম্প্রদায়ের সীমাবদ্ধ উৎসব নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সহযোগিতায় উৎসবকে আনন্দমুখর ও সৌহার্দ্যমণ্ডিত পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

জেলা প্রশাসক বলেন, দুর্গাপূজার প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে। এছাড়া নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা ও ফায়ার সার্ভিসসহ সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত রয়েছে।

প্রশাসনের আন্তরিক সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পূজা উদযাপন পরিষদ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com