1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ময়মনসিংহে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাজির হাটে ফিল্মসস্টাইলে,খান মার্কেটে সোহরাবের দোকানে চুরি ফরিদপুরে সরকারি স্কুলের কক্ষ দখল করে বসবাসের অভিযোগ ঘোড়াঘাটে বৃষ্টির পানিতে প্রাণ ফিরেছে আমনে, ভালো ফলনের স্বপ্ন কৃষকের লক্ষ্মীপুরে দুই চাকমা ভাইয়ের ইসলাম ধর্ম গ্রহণ শুভ জন্মাষ্টমীতে এমপি পিনাক: “ধর্ম যার যার, দেশ সবার—সবাই মিলে অসাম্প্রদায়িক বিরল গড়ব” ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত পাইকগাছায় নেশার টাকার জন্য মাদকাসক্ত ছেলে কর্তৃক মাকে মারপিট ; প্রতিবাদ করায় প্রতিবেশী যুবক কে কুপিয়ে জখম দোয়ার মাহফিলের কথা বলে ডেকে নিয়ে আপত্তিকর ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলের অভিযোগ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় মদ, মনিপুরি থামি কাপ উদ্ধার গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ডিমলা খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

ময়মনসিংহে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০২ অপরাহ্ণ

সেকান্দর আলী, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি: ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালন উপলক্ষ্যে ময়মনসিংহে আজ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক যথাযথ মর্যাদায় দিবস পালনের লক্ষ্যে প্রত্যেকটা কর্মসূচিতে সুশৃংখল ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আরো বলেন, এদিন রাত ১২টা ১ মিনিটে ময়মনসিংহ টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হবে।

সভায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালনে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন প্রতিনিধিরা। ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) লুৎফুন নাহার, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ। এ ছাড়াও সভায় বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com