1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ময়মনসিংহকে পরিচ্ছন্ন জেলা গড়তে ক্লিন ময়মনসিংহ' কর্মসূচি পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ী বড়গ্রাম বিওপি (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য জব্দ শিক্ষকদের বদলি শুরু, তুহিনের নির্দেশে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে চট্টগ্রাম মডেল স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ বিরলে বজ্রপাতে ০১ জনের মৃত্যু মাদ্রাসার নামে দানকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা মাদ্রাসা কর্তৃপক্ষের বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হলেন রূপগঞ্জের ইমন মালুম মহেশখালী এলএনজি টার্মিনালে আগুন: চট্টগ্রামে গ্যাস সংকটে ভোগান্তি বেড়ে গেছে পটুয়াখালী সদর হাসপাতালে ছারপোকার উৎপাতের অভিযোগ, অতিষ্ঠ রোগী ও স্বজনরা জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী একটি ছাত্রের মৃত্যু ঘোষণা করে, আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা

ময়মনসিংহকে পরিচ্ছন্ন জেলা গড়তে ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত

reporter আরিফ রব্বানী
calendar প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ

যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ‘ক্লিন ময়মনসিংহ’ ও ‘ক্লিন সানডে’ কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের প্রতি রোববার কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা ও মাঠ শিক্ষক, শিক্ষার্থী, জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের এই ইতিবাচক উদ্যোগ ইতোমধ্যেই জেলাব্যাপী আড়াই হাজারেরও বেশি স্কুলে ব্যাপক সাড়া ফেলেছে।

ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসেবে রোববার (২ আগস্ট) সকালে শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহছিনা খাতুনসহ অনেকে।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ‘সুস্থ দেহ সুস্থ মন’ সবারই কাম্য। পরিবেশ রক্ষায় দেশে সবুজ গাছপালা লাগানোর সরকারি কর্মসূচি চলমান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও নানা ধরনের বৃক্ষের চারা রোপণের মাধ্যমে দেশকে আরও সবুজায়ন করতে হবে। এছাড়াও স্কুলের আঙ্গিনা পরিষ্কার করা এবং গাছ রোপণের মতো কাজ শিক্ষার্থীদের মনে দেশপ্রেম ও প্রকৃতিপ্রেম জাগিয়ে তুলবে, যা সমাজ থেকে হারিয়ে যাওয়া ইতিবাচক মূল্যবোধ ও মানবিকতা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে।

ক্লিন ময়মনসিংহ’ ও ‘ক্লিন সানডে’ কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও
উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং জেলা কে পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে পরিচ্ছন্ন হিসাবে গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করায় জেলা প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com