1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বোয়ালখালী থানায় নতুন ওসিকে ফুলেল শুভেচ্ছা, বিদায় নিলেন মাহফুজুর রহমান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সরাইলে ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সংঘর্ষ, পাওনা টাকা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিতহ ১ চুরির অপবাদে ১৫ বছরের শিশু কারাগারে! পরিবার বলছে ‘নির্দোষ’, পুলিশের দাবি ‘স্বীকারোক্তি’ বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের নতুন কমিটি: সভাপতি সোলেমান সম্পাদক রুবেল মোহাম্মদ মনজুরুল হক গাজী: ভোলায় ফুটপাতের পাগলী মা হলেও বাবা হলোনা কেউ..! ঘোড়াঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ঘোড়াঘাটে বজ্র্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ বাংলাদেশে দুর্নীতিবাজ চাকরিজীবীদের জন্য করণীয় কি কি? আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ জাল কানাডিয়ান ডলার-ভিসা প্রতারণা, নীলফামারীতে ডিবির জালে গ্রেপ্তার ৫ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৫ নং ওয়ার্ডে গাজী মোশাররফকে কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী গাইবান্ধা সদর মাদকের জাঁকজমক ব্যবসা

বোয়ালখালী থানায় নতুন ওসিকে ফুলেল শুভেচ্ছা, বিদায় নিলেন মাহফুজুর রহমান

reporter আলমগীর রানা
calendar প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ মোজাফফর হোসেন।
রোববার (২৮ জুন) থানার ওসির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান কর্মকর্তা ও সদস্যরা। একই অনুষ্ঠানে বিদায়ী ওসি মাহফুজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়। প্রশাসনিক বদলির অংশ হিসেবে মাহফুজুর রহমান অন্য কর্মস্থলে বদলি হয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেন মোহাম্মদ মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে নবাগত ও বিদায়ী দুই কর্মকর্তার কর্মজীবনের সফলতা কামনা করা হয়। মাহফুজুর রহমান গত বছরের ৭ ডিসেম্বর বোয়ালখালী থানায় যোগদান করেছিলেন। প্রায় সাত মাস দায়িত্ব পালনের পর রোববার ছিল তার শেষ কর্মদিবস। অনুষ্ঠানে সেকেন্ড অফিসার এসআই জুয়েল রানা, এসআই ফারুখ, এসআই আজম খানসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com