1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিরলে যৌথ অভিযানে প্রায় ২ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে জুলাই ঐক্যের বিজয় র‍্যালি ও আহত-নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

বিরলে যৌথ অভিযানে প্রায় ২ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস

reporter ​মোঃ লুৎফর রহমান, বিরল (দিনাজপুর) 
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ

দেশীয় মাছের প্রজাতি রক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে দিনাজপুরের বিরলে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতর।
​২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় মঙ্গলবার তুলাই নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
​অভিযানের বিস্তারিত ও জব্দকৃত মালামাল:
​অভিযান এলাকা: বিরল উপজেলার ৫ নং বিরল ইউনিয়ন ও ১০ নং রানীপুকুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত তুলাই নদী।
​জব্দকৃত জাল: ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং ১০টি কারেন্ট জাল।
​আনুমানিক মূল্য: ২ লক্ষাধিক টাকা।
​বিরল উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পরিবেশ ও দেশীয় মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এসব অবৈধ জাল। দেশীয় মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে ও নদী-নালাকে অবৈধ জালমুক্ত রাখতে এ ধরনের কঠোর তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
​জাল ধ্বংস ও অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com