1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
বিরলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি পিনাক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিরলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনামাছ অবমুক্ত করলেন এমপি পিনাক

reporter মোঃ লুৎফর রহমান, বিরল (দিনাজপুর)
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরলে আলোচনা ও নানা কর্মসূচির অংশ হিসেবে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
​মঙ্গলবার দুপুরে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ০৫ নম্বর বিরল ইউনিয়নের দুলহরী গ্রামের পুকুর ও নোনানদীর উন্মুক্ত জলাশয়ে এসব পোনামাছ অবমুক্ত করেন।
​পোনামাছ অবমুক্তকরণকালে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
​উপজেলা বিএনপি: সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি এড. আব্দুল বাকি ও রেজাউল ইসলাম বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ রশিদ ও আকতারুজ্জামান বাদল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস।
​পৌর বিএনপি: সহ-সভাপতি ও কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা আসাদুল হক হীরা, সাধারণ সম্পাদক নুর জামাল হোসেন সোনাহার, দপ্তর সম্পাদক লুৎফর রহমান।
​ইউনিয়ন ও সহযোগী সংগঠন: ৫ নম্বর বিরল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম রবি এবং জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব।
​এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com