1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বিনোদন-জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সমাপ্ত হলো জুলাই বিপ্লব নাট্যোৎসব - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ আরজেএফ’র উপদেষ্টা অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জামিনে বেরিয়ে এসে বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় অভিযোগ বিজয়নগরের আদমপুর উত্তরপাড়ায় কৃষিপণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ সড়কে ইট সলিংয়ের দাবি বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে স্বাগত কিশোর দাস চৌধুরীর শুভেচ্ছা ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রবাসী স্বামী শওকত কর্তৃক নির্যাতিত জেসমিনের অপহরণকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে ..হাবিবুর রহমান হাবিব বাঘায় জেলা প্রশাসকের সফর: বৃক্ষরোপণ, সহায়তা বিতরণ ও মতবিনিময় সভা মো. আব্দুল ওহাবের যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন 

বিনোদন-জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সমাপ্ত হলো জুলাই বিপ্লব নাট্যোৎসব

reporter আব্দুল হাই সেলিম
calendar প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৫, ১:০৮ অপরাহ্ণ

ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে শক্তিশালী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ‌বানের মধ্য দিয়ে পর্দা নামলো তিন দিনব্যাপী জুলাই বিপ্লব নাট্যোৎসবের । সাহিত্য সংস্কৃতি কেন্দ্র ও মহানগর নাট্য সংসদের উদ্যোগে গত ২৪,২৫ ও ২৬ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত এ আয়োজনের সমাপনী দিবস ছিলো ২৬ জুলাই।

শেষ দিনে মোট চারটি নাটকের মঞ্চায়ন হয়। নাটকগুলো ছিলো- মহানগর নাট্য সংসদ প্রযোজিত শফিকুল ইসলাম রুবেলের রচনা ও এবিএম নোমান নির্দেশনায় ‘৩৬ জুলাই’, স্বাপ্নিক থিয়েটার প্রযোজিত হুসনে মোবারক রচিত ও এইচ এম তানভীর হাসান নির্দেশিত ‘গারদের বন্দি’, মাইম আর্ট -এর প্রযোজনায় নিথর মাহবুব এর রচনা, নির্দেশনা ও অভিনয়ে ‘রক্তে আগুন লেগেছে’ এবং সর্বশেষ বাংলা মটর থিয়েটার -এর প্রযোজনায় স্বজন জহিরের রচনা ও আব্দুল হাই সেলিমের নির্দেশনায় ‘শহীদেরা ফিরে আসে’ ।

এছাড়া ছিলো আবৃত্তি ও গণ সংগীত। ৩৬ জুলাই, গারদের বন্দি ও রক্তে আগুন লেগেছে নাটকের মূল কাহিনীতে জুলাই বিপ্লবের উত্তাল দিগুলোর চিত্র ফুটে উঠলেও শহীদেরা ফিরে আসে নাটকের গল্প ও উপস্থাপনায় ভিন্নতা ছিলো। এ নাটকে জুলাই বিপ্লবের পর গত ১ বছরজুড়ে রাজনৈতিক নেতাদের নানা অবিমৃষ্যতা ফুটিয়ে তোলা হয়। ফুটিয়ে তোলা হয় জুলাইয়ের শহীদ আর লড়াকুদের চোখে বাংলাদেশকে নিয়ে স্বপ্নের কথা।

নির্দেশক আব্দুল হাই সেলিমের ভাষায়, ‘আমরা আমাদের নাটকে জুলাই বিপ্লব নিয়ে ক্রেডিটবাজির অপচেষ্টাকে রাঙ্গায়িত করার চেষ্টা করেছি। শহীদ ও আহতদের ফিরিয়ে এনেছি তাদের স্বপ্নগুলো তুলে ধরার জন্য।’

রচয়িতা স্বজন জহির বলেন, ‘শহীদেরা ফিরে আসে নাটকের একটাই বক্তব্য তা হলো বিপ্লবীদের আকাঙ্খা বাস্তবায়নে ইস্পাতদৃঢ় জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। ভবিষ্যতেও আমাদের নাটক এভাবে ঐক্যের বার্তাই দিয়ে যাবে।’

সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও নাট্যব্যক্তিত্ব আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি নাট্যজন মাহবুব মুকুল। উপস্থিত ছিলেন সেক্রেটারি আল্লামা ইকবাল, সাংস্কৃতিক সংগঠক মনজুরুল আহসান তাওহিদ, আব্দুর রহমান, হুসনে মোবারক, ফারুক খান, আব্দুর রউফ, বেলাল হোসাইন, আব্দুল গণি বিদ্বান প্রমুখ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com