1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি রুবেলুজ্জামান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, সংকটে তজুমদ্দিনের হাজারো জেলের জীবিকা পানিবন্দি ৭০০ পরিবারের মাঝে হুইপ বকুলের রান্না করা খাবার বিতরণ বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি রুবেলুজ্জামান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ পাবনা জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা বন্ধ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ‎প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠল এনপিআইইউবির প্রজেক্ট ফেয়ার প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা

বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি রুবেলুজ্জামান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ

বিআইডব্লিউটিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন দ্বিতীয়বারের মতো
রুবেলুজ্জামান। বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের দি বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) ০৯.০৭.২০২৬ তারিখে বাংলামটর প্রধান কার্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। নির্বাচনে দেশের ৮টি কেন্দ্রে আনন্দমুখর পরিবেশে ৪৬৮ জন ভোটারের অংশগ্রহণে বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ঢাকার বাংলামটরসহ বিভিন্ন কেন্দ্রে দুর্নীতিমুক্ত এসোসিয়েশন গড়ার প্রতিশ্রুতি নিয়ে মোট ৭৮ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সারাদেশে অত্যন্ত আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চিফ পারচেজ ম্যানেজার মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামান। এছাড়াও অন্যান্য পদের জন্য বিভিন্ন সদস্যরা নির্বাচিত হয়েছেন। অফিসারদের বৈধ অধিকার রক্ষার দাবিতে নির্বাচন করেন, এই স্লোগান নিয়ে মানসুরা আহমেদ রুবেলুজ্জামান পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে অফিসারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেন। নির্বাচিত সকলকে বিআইডব্লিউটিসির কর্মকর্তা কর্মচারী সহ সকলেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। নির্বাচিত নেতৃবৃন্দ আগামী ২ বছরের জন্য সংগঠনের দায়িত্বে থেকে অফিসারদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com