1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বালুবাহী ড্রেজারের ধাক্কায় ভাঙলো কাঠের সেতু, ভোগান্তি হাজারো মানুষের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

বালুবাহী ড্রেজারের ধাক্কায় ভাঙলো কাঠের সেতু, ভোগান্তি হাজারো মানুষের

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ জুন, ২০২৪, ৬:০১ অপরাহ্ণ

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবাহী ড্রেজারের ধাক্কায় রায়খালী খালের ওপর নির্মিত কাঠের সেতু ভেঙে ২ জন আহত হয়েছেন। ভোগান্তি বেড়েছে শিক্ষার্থীসহ হাজারো মানুষের।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী এলাকায় দুর্ঘটনা ঘটে। সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ও শাকপুরা ইউনিয়নের হাজারো বাসিন্দা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে , বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই এলাকাবাসী লোহা, কাঠ ও টিনের শিট দিয়ে এই সেতুটি তৈরি করে।

কাঠের এই সেতুটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সঙ্গে শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডকে সংযুক্ত করেছে। এর উভয় পাশে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান শিল্প কারখানা। রয়েছে পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হাজী জানে আলম উচ্চ বিদ্যালয় এবং হাজী কোরবান আলী ছবিল আমিন দাখিল মাদ্রাসা। ফলে কারখানার কর্মকর্তা–কর্মচারী, স্কুল–মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী, মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের একমাত্র ভরসা ছিল এই সেতুটি।

বোয়ালখালী পৌরসভার কাউন্সিলর মো.ইসমাইল হোসেন চৌধুরী আবু বলেন, সকাল ১১টার দিকে একটি বালুবাহী ড্রেজার ধাক্কা দিলে কাঠের সেতুটি ভেঙে পড়ে। এসময় সেতুতে থাকা দুই ব্যক্তি খালে পড়ে আহত হন। তারা সাঁতারে পাড়ে উঠেছে।

পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ড্রেজার মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা সেতুটি দ্রুত সময়ের মধ্যে ঠিক করে জনচলাচল উপযোগী করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। আপাতত পারাপারের জন্য পৌরসভার পক্ষ থেকে একটি সাম্পানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com