1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যানকে দেখতে পিজি হাসপাতালে আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যানকে দেখতে পিজি হাসপাতালে আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। খুলনা জেলা কারাগার থেকে দেয়াল টপকিয়ে পালিয়েছে আসামি অধ্যক্ষের ‘ভুয়া’ দাবি, তদন্তে মিলল উল্টো চিত্র:শিক্ষাবোর্ডের আশ্বাস নাগরপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু খুলনা রেলস্টেশনে কোটি টাকার স্বর্নের বার সহ আটক যুবক বোয়ালখালীতে পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে নিখোঁজ যুবক মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী বাঙ্গালহালিয়া বাজারের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে পানি নিষ্কাশণ ব্যাবস্থার উন্নতিকরণ কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, জরুরি ত্রাণ বিতরণ ফুলগাজীতে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আবদুল্লাহ সহ এনসিপি নেতৃবৃন্দ

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যানকে দেখতে পিজি হাসপাতালে আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।

reporter নিজস্ব প্রতিবেদক:
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান, বিশিষ্ট রাজনৈতিক ও মানবাধিকার ব্যক্তিত্ব মো. মঞ্জুর হোসেন ঈসা গত চার দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এর সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ জুলাই শনিবার সকালে তাঁর একটি অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন হবে।

গতকাল ৯ জুন বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন এই মানবাধিকার নেতাকে দেখতে যান রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। তিনি তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

দীর্ঘদিন ধরে মানবাধিকার, গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার আদায়ে মাঠে থাকা মঞ্জুর হোসেন ঈসা অসুস্থতার এই কঠিন সময়ে দেশ-বিদেশের অসংখ্য মানুষের অকৃত্রিম ভালোবাসা ও খোঁজখবরে গভীরভাবে আবেগাপ্লুত হয়ে পড়েছেন।

হাসপাতালের বেডে শুয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “অসুস্থ হওয়ার পর জীবনের এক গভীর সত্য নতুন করে উপলব্ধি করেছি। পৃথিবীতে এখনও অসংখ্য ভালো মানুষ আছেন, যারা নিঃস্বার্থভাবে অন্যের বিপদে পাশে দাঁড়ান। মানুষের ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। জীবনের অনেক কিছু মানুষ ভুলে যায়, কিন্তু বিপদের দিনে যারা পাশে থাকেন, তাঁদের এই ঋণ কোনোদিন ভোলার নয়।”

ইতিমধ্যেই তাঁর চিকিৎসার সার্বিক বিষয়ে আন্তরিকভাবে পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডাঃ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা। এছাড়া রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং দেশের বিভিন্ন জেলার শুভানুধ্যায়ীরা নিয়মিত তাঁর খোঁজ নিচ্ছেন এবং হাসপাতালে এসে সাহস জোগাচ্ছেন। দেশের বেশ কিছু স্থানে তাঁর সুস্থতা কামনায় দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়েছে।

আগামী শনিবারের অপারেশন যেন সফলভাবে সম্পন্ন হয়, সেজন্য দেশ-বিদেশে অবস্থানরত সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও দেশবাসীর কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন মো. মঞ্জুর হোসেন ঈসা। মহান আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হয়ে তিনি আবারও মানুষের সেবায় ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com