1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
​বরিশালে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন দিনাজপুর-২ আসনে এমপি পিনাক চৌধুরীর হাত ধরে বিরলে ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদ্বোধন রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা বাওয়া”র উদ্যোগে নাটোরে বৃক্ষরোপন কর্মসূচি শুরু কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ দায়ের আওয়ামী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে: শামা ওবায়েদ গণঅধিকার পরিষদ-জামায়াতের সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর, মামলা প্রক্রিয়াধীন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

​বরিশালে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত

reporter গৌরনদী প্রতিনিধি)বরিশাল
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এবং জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল বিভাগে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের উদ্যোগে এক কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত হয়েছে।

​বিশ্বওলী হযরত মাওলানা শাহ্ছুফী খাজা বাবা ফরিদপুরী নকশবন্দী মোজাদ্দেদী (কুঃ ছঃ আঃ) ছাহেবের মহান আদর্শ ও দিকনির্দেশনাকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের বরিশাল বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ হাসান জামাল।

​কর্মীসভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)-এর তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং আগামী দিনে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের স্থানীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ ফাহিম খান ও প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, নবগঠিত মহানগরের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা সহ বরিশাল জেলা ও বিভাগের বিভিন্ন পর্যায়ের শীর্ষ সারির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com