1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বন্যাকবলিত পহরচাঁদায় আলহাজ্ব গিয়াসউদ্দিনের মানবিক উদ্যোগ, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সারুলিয়া বাবুর্চি একতা সমিতির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবুর্চির শোকসভা প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ ঘোড়াঘাটে র্যা বের অভিযানে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ সবুজের আড়ালে লুকিয়ে থাকা চা শ্রমিকদের অদম্য জীবনসংগ্রাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ইয়াবা পাচার, রামুতে ৬ হাজার ইয়াবাসহ আটক ৩ কাশিয়ানীতে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বাঁশখালীতে হাজী আনোয়ারুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে শেখেরখীলে এক হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে পরীক্ষা নাকি শিক্ষার্থীর জীবন- রাষ্ট্রের অগ্রাধিকার কোনটি? দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানো কর্মসূচীর উদ্বোধন রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

বন্যাকবলিত পহরচাঁদায় আলহাজ্ব গিয়াসউদ্দিনের মানবিক উদ্যোগ, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ

reporter নুরুল ইসলাম সুমন
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২:২১ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বন্যাকবলিত সদ্য প্রস্তাবিত পহরচাঁদা ইউনিয়নের ১,২০০ অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সমাজসেবক আলহাজ্ব গিয়াসউদ্দিন।
বুধবার (১৫ জুলাই) আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পহরচাঁদা ইউনিয়নের আহ্বায়ক নাসিরউদ্দিন হায়দার এবং যুগ্ম আহ্বায়ক এরশাদ হোছাইন।
আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘবের উদ্দেশ্যে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টি ও বন্যায় পহরচাঁদা ইউনিয়নের বহু পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দি রয়েছে। খাদ্যসংকট, বিশুদ্ধ পানির অভাব এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ অবস্থায় ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে।
স্থানীয় ইউপি সদস্য বাদাল মেম্বার বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এই ত্রাণ সহায়তা অত্যন্ত সময়োপযোগী। আলহাজ্ব গিয়াসউদ্দিনের এই মানবিক উদ্যোগ প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।”
ত্রাণ বিতরণ শেষে বন্যাকবলিত মানুষের দ্রুত পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি ও বেসরকারি সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানান স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com