1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে সর্বস্ব লুট, কেরোসিন ঢেলে আত্মহননের অভিযোগ উখিয়ায় মিয়ানমারে পাচারকালে সার ও টমটম জব্দ, ডিলারদের গুদামে কৃষি কর্মকর্তার অভিযান বৃষ্টি হলেই হাঁটুসমান পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের সড়ক সংস্কারের দাবি খুলনায় বাস- ট্যাংকলরীর ত্রিমুখী সংঘর্ষে আহত  নাকুগাঁও স্থলবন্দরের শ্রমিক কর্মবিরতি নিরসনে বৈঠক, সমাধানে এক মাস সময় গাজীপুর জেলার পুলিশের পুলিশ সুপার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বিরলে গৃহবধূর মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে প্রচারের অপচেষ্টা রামগড়ে ৪৫৬পরিবার পেলো ফ্যামিলি কার্ড বিরলে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু আগৈলঝাড়ায় ওয়ার্ল্ড কনসার্নের আর্থিক সহায়তা পেল ১৮৯ শিক্ষার্থী

বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

reporter ​মোঃ হারুন অর রশিদ, বকশীগঞ্জ (জামালপুর) 
calendar প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ

জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. রবিউল ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মো. আবু সালেকের ছেলে।

বুধবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে কোনো এক সময় বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় রবিউল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাড়ির প্রায় ১০০ গজ দূরে রফিক প্রফেসরের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান।

শিশুটির মায়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে রবিউলকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com