1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ফেনীতে ভিওডি বাংলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ছয়মাইলে পুকুরে ‘দশমিনা এক্সপ্রেস’, প্রাণে বাঁচলেন যাত্রীরা অন্য পুরুষের সঙ্গে স্ত্রী উধাও দুই মেয়েকে নিয়ে হুমকির মুখে প্রবাসী পটুয়াখালী ও মির্জাগঞ্জের দুই ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ দুদকে ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুর জেলায়/ রায়গঞ্জ মহকুমায়  ১ জন বাংলাদেশি নিহত সাত তলার নকশা, দুই তলার ভবন, তাতেও নেই পরিচালকের কক্ষ র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের কক্সবাজার জেলার গোলরক্ষক সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়া মানববন্ধন চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা  চালক আটক, জব্দ অটোরিকশা সোনারগাঁওয়ে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অসিত কুমার দাসকে অব্যাহতি

ফেনীতে ভিওডি বাংলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

reporter মহিউদ্দিন মহি খন্দকার
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ

পথ দেখে, পথ দেখায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বাংলাদেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফেনী প্রেস ক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে অতিথিরা কেক কেটে ভিওডি বাংলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এ কে এম আবদুর রহিমের সভাপতিত্বে এবং সাপ্তাহিক ফেনী সংবাদের নির্বাহী সম্পাদক মোস্তফা মুহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এবং বিএনপি নেতা জাহাঙ্গীর আলম

এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মফিজুর রহমান, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি শহিদুল আলম ইমরান, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি কামরুল হাসান লিটন, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি শাহজালাল ভূঞা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি সমীর উদ্দিন ভূঁইয়া, এনটিভির জেলা প্রতিনিধিহ তোফায়েল আহমেদ নিলয়, আরটিভির জেলা প্রতিনিধি এম এ আকাশ, জাতীয়তাবাদ সাংস্কৃতিক জোট ফেনীর সদস্য সচিব সৈয়দ আবদুল্লাহ আল মামুন, আমরা জুলাই যোদ্ধা সংগঠনের ফেনী জেলা আহ্বায়ক সাঈদুল করিম, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ওমর ফারুক শুভ, দৈনিক লাখো কন্ঠ জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, ফেনীর শক্তি পত্রিকার নির্বাহী সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া; দৈনিক ঘোষণা স্টাফ রিপোর্টার মহিউদ্দিন মহি খন্দকার; দৈনিক দেশের পত্র জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মঞ্জু; ও গণমাধ্যম কর্মী এসএইচ খোকন সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রযুক্তিনির্ভর গণমাধ্যমে ভিওডি বাংলা এগিয়ে যাবে : মশিউর রহমান বিপ্লব

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, “প্রযুক্তির মাধ্যমে ভিওডি বাংলা সামনে এগিয়ে যাবে। যখন মানুষ তাদের স্বাধীনতা ও স্বাধীনভাবে কথা বলার অধিকার হারিয়েছিল, তখনও ভিওডি বাংলা মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলেছে। আমরা চাই, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকুক।”

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে সংবাদ পরিবেশনে গতি ও নির্ভুলতার পাশাপাশি সাংবাদিকতার নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের মূল দায়িত্ব হলো সত্য, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য তথ্য মানুষের কাছে তুলে ধরা।

জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে ভিওডি বাংলা ভবিষ্যতেও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা ভিওডি বাংলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি সত্য, বস্তুনিষ্ঠ ও জনবান্ধব সংবাদ পরিবেশনের মাধ্যমে ভিওডি বাংলা আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরে ভিওডি বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com