1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফেঞ্চুগঞ্জ সারকারখানার শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার এম এ মালিকের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

ফেঞ্চুগঞ্জ সারকারখানার শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার এম এ মালিকের

reporter মোঃ আব্দুল কাদির রাজু, সিলেট 
calendar প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ

২৫ জানুয়ারী ২০২৬ (রবিবার) সিলেট ফেঞ্চুগঞ্জ সারকারখানায় দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেট-৩ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, সিলেট-৩ এলাকায় কোনো শ্রমিক, মেহনতি মানুষ বা পেশাজীবীর বিরুদ্ধে অন্যায় হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ক্ষমতাবান যত বড়ই হোক, কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারবে না। ফেঞ্চুগঞ্জ সারকারখানার শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফেঞ্চুগঞ্জ সারকারখানা সেন্টার কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় এম এ মালিক বলেন, “আমি নিজেও একজন শ্রমিক ছিলাম। আমার বাবা শ্রমিক ছিলেন। শ্রমিকের জীবন, কষ্ট ও সংগ্রাম আমি খুব কাছ থেকে দেখেছি। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় আমি ব্যক্তিগতভাবেও এবং দলের পক্ষ থেকেও সবসময় আপনাদের পাশে থাকব।”

তিনি বলেন, শ্রমিকদের যেসব অভিযোগ ও দাবিদাওয়া এসেছে, সেগুলো গুরুত্বের সঙ্গে নোট করা হয়েছে। প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। এম এ মালিক আরও বলেন, “ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে সাম্য, মানবিকতা ও সামাজিক ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। যারা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ত্যাগ স্বীকার করেছেন, তাদের যথাযথ সম্মান দেওয়া হবে।”

এ সময় তিনি সিলেট-৩ এলাকার দীর্ঘদিনের অবহেলার চিত্র তুলে ধরে বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের রাস্তাঘাট, নদীভাঙন ও বিভিন্ন পেশাজীবীর দুর্দশা তিনি নিজ চোখে দেখেছেন। আগামী পাঁচ বছরে এসব সমস্যার টেকসই সমাধানে সংসদে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

বিএনপির রাষ্ট্র সংস্কার কর্মসূচির কথা উল্লেখ করে এম এ মালিক বলেন, শ্রমিকদের অধিকার, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারপ্রতি মাসিক আর্থিক সহায়তা, স্বাস্থ্যসেবা উন্নয়ন, শিক্ষা খাতে সংস্কার এবং নারীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা সময়মতো ঘোষণা করা হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠালে কথা দিলে কথা রাখবো ইনশাআল্লাহ।”

সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ সারকারখানা সেন্টার কমিটির আহবায়ক সাইফুল ইসলাম মিঠু আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন খান বিপুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান সফি, সহসভাপতি সাদিকুর রহমান টিপু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, বিএনপি নেতা আজিম মিয়া, রেদওয়ান করিম, বিএনপি নেতা মখলেছুর করিম, মোজাম্মেল হাসান চৌধুরী ইকবাল, ফখরুল ইসলাম পাপলু, মাইজগাঁও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মতিউর রহমান মুকুল, সহসাধারণ সম্পাদক হোসেন আহমদ পাটোয়ারী, সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক রাশেদুল হাসান, লিভারপুল বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হক সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সারকারখানার শ্রমিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com