1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ইয়াবা ও ইস্কাফ সিরাপ জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুকসুদপুরে বিএনপির কর্মী সভা মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এর সাথে অনলাইন প্রেসক্লাব এর মতবিনিময় দুর্গাপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্র পরিদর্শনে- ইউএনও কাশিয়ানীতে যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ বহিষ্কার মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় নদীর বুকেই চলছে টোলের নামে ত্রিমুখী চাঁদাবাজি! নওগাঁ -৬ আসনের এম,পির,উদ্যোগে রানী নগরে দুস্হদের মাঝে এাণ স্হ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসুচির উদ্ধোধন মোহনপুরে দিন দিন বাড়ছে করলা চাষ, কৃষকদের আগ্রহ বৃদ্ধি ঠাকুরগাঁওয়ের, পীরগঞ্জে বিজিবি কর্তৃক ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ইয়াবা ও ইস্কাফ সিরাপ জব্দ

reporter মোঃ ইসমাইল হোসাইন,ফুলবাড়ী (কুড়িগ্রাম)
calendar প্রকাশিত: ২ জুলাই, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাদক ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২ জুলাই) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ জুলাই ফুলবাড়ী উপজেলার গংগারহাট ও অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিকেল ৫টার দিকে গংগারহাট বিওপির আওতাধীন উত্তর বিদ্যাবাগিস এলাকায় পরিচালিত অভিযানে ৫০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। একই দিন রাত ১২টা ৪০ মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন ভেন্নিরতল এলাকায় পরিচালিত অভিযানে ৩৮২ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে টহল দলের সদস্যরা সন্দেহভাজন চোরাকারবারীদের ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। ১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত ৩৮২ পিস ভারতীয় ইয়াবার সিজার মূল্য ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকা এবং ৫০ বোতল ইস্কাফ সিরাপের সিজার মূল্য ২০ হাজার টাকা। জব্দকৃত মাদকের মোট সিজার মূল্য ১ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা।

এ ঘটনায় জড়িত মাদক চোরাচালান চক্রের সদস্যদের শনাক্তে তথ্য সংগ্রহ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত দিয়ে মাদক পাচার, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com