1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগ

reporter মো. ফয়জার রহমান, ফুলবাড়ী (দিনাজপুর) 
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও নতুন ভোটার হওয়ার সেবা নিতে টাকা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ৭০০ থেকে ৮০০ টাকা দিলে দ্রুত কাজ করে দেওয়া হলেও টাকা না দিলে দিনের পর দিন অফিসে ঘুরতে হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এমন অভিযোগকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। এ সময় পৌরসভার সাবেক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসানুজ্জামান বিষয়টি নিয়ে কর্মকর্তাদের কাছে কৈফিয়ত চান।

জানা গেছে, ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিরাজ আলীর ছেলে আলী আব্দুল্লাহ সোহান নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা নির্বাচন অফিসে জমা দেন। কাগজপত্র জমা দেওয়ার প্রায় ১৫ দিন পরও কাজের অগ্রগতি না হওয়ায় তিনি অফিসের কম্পিউটার অপারেটর জাহিদ আল ছানির সঙ্গে যোগাযোগ করেন।

আলী আব্দুল্লাহ সোহানের অভিযোগ, দ্রুত কাজ করে দেওয়ার কথা বলে তার কাছে ৮০০ টাকা দাবি করা হয়। এ সময় কম্পিউটার অপারেটরের সঙ্গে তার কথোপকথন মোবাইল ফোনে ধারণ করে রাখেন তিনি।

পরে বিষয়টি পৌরসভার সাবেক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসানুজ্জামানকে জানানো হলে তিনি কয়েকজন লোকজন নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যান। সেখানে টাকা চাওয়ার কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

ভুক্তভোগী আলী আব্দুল্লাহ সোহান বলেন, নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দীর্ঘদিন অপেক্ষা করেও কাজ না হওয়ায় তিনি সংশ্লিষ্ট কম্পিউটার অপারেটরের সঙ্গে যোগাযোগ করেন। তখন দ্রুত কাজ করে দেওয়ার জন্য তার কাছে টাকা দাবি করা হয়।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মারুফুর রহমান বলেন, তাঁর কার্যালয়ের কোনো কম্পিউটার অপারেটর অনৈতিকভাবে অর্থ লেনদেন করে থাকলে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত কম্পিউটার অপারেটর জাহিদ আল ছানির বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com