1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ কিন্ডারগার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা ‎সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১২ লাখ টাকা পাবনায় স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা: মূলহোতাসহ গ্রেফতার ৩, মরদেহ গুমের প্রাইভেটকার জব্দ ঈশ্বরদীতে তীব্র তাপদাহে পুড়ে যাচ্ছে লিচু, দুশ্চিন্তায় চাষিরা! পটুয়াখালী-২ বাউফল-দশমিনা-গলাচিপা সড়কে পোল্ট্রি খামারের দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় আমাদের করণীয় ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক যৌন উত্তেজক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে আর অনিয়ম চলতে দেওয়া হবে না: পটিয়ায় এমপি এনাম ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ কিন্ডারগার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তর্ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন

reporter মোঃ মামুন আলী ,ঝিনাইদহ সদর উপজেলা
calendar প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫, ১:১৭ অপরাহ্ণ

ঝিনাইদহে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সম্মেলন।জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয় সম্য চাই। বাংলাদেশ কিন্টার গার্ডেন এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার আয়োজনের সকাল ১১টার সময় ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ না দিয়ে জেলায় জেলায় প্রথমিক শিক্ষা অফিস ঘেরা ও মার্চ ফর ঢাকা কর্মসুচি গ্রহন হুসিয়ারী দিয়েছে ঝিনাইদহ কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
সংগঠনটির জেলা শাখা মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসুচির হুসিয়ারী দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টে এসোসিয়েশনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাহীনুর আলম লিটন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা নেতা গোলাম মোস্তফা চঞ্চল, আতিয়ার রহমান, বজলুর রহমান, কাজী মনজুরুল হক ও কামরুজ্জামান লিটন।লিখিত বক্তব্যে বলা হয়, বৃত্তি পরীক্ষা শুধু আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ^াস ও সামাজিক স্বীকৃতি। শিশুদের এই মৌলিক অধিকার কেড়ে নেওয়ার কারো ক্ষমতা নেই। অথচ সচিবালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ঘাপটি মেরে থাকা কুচক্রি মহল প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী অবদান রাখা কিন্ডারগার্টেন ও

বেসরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ না দিয়ে বৈষম্যমুলক দৃষ্টান্ত স্থাপন করেছে।সংবাদ সম্মেলনে বলা হয়, কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করতে না পারলে যে মানসিক চাপ ও যন্ত্রনার শিকার হবে তার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com