1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ-এর নতুন কমিটির সভাপতি মোশাররফ, সম্পাদক নীরব - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আত্মসমর্পনকারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতি কর্তৃক অবসরজনিত সংবর্ধনা ও চেক বিতরণ জকিগঞ্জে বাসে তল্লাশি, ৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রোগী সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের হানা পেলেন নানা অনিয়ম “জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬” পুঠিয়াকে পরাজিত করে দুর্গাপুর উপজেলা ফাইনালে আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নজরুল ইসলাম আজাদের বিশাল র‍্যালি, জনসমুদ্রে পরিণত মহাসমাবেশ উখিয়ায় ১০ হাজার ইয়াবা উদ্ধার বিজিবির অভিযানে মাদক রেখে পালাল চোরাকারবারি জনগনের আস্থার প্রতিদান দিবো- ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ-এর নতুন কমিটির সভাপতি মোশাররফ, সম্পাদক নীরব

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২১ মে, ২০২৪, ৪:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বর্তমান সময়ের জনপ্রিয় সাহিত্য সংগঠন ‘প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ’র ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২০ মে ২০২৪) রাত ১০ টায় কবি, সাংবাদিক ও কলামিস্ট মুহাম্মদ মোশাররফকে সভাপতি ও কবি মোঃ হাবিবুর রহমান নীরবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সংগঠনটির অফিসিয়াল গ্রুপে ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ-এর প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী ও গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র প্রকাশক কবি মোঃ বেল্লাল হাওলাদার। এছাড়াও ১৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়।

নব-গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- নির্বাহী সভাপতি সিমু সাকিল, প্রধান সমন্বয়ক সুমন দাস (পলক), সিনিয়র সহ-সভাপতি শ্রীমতি শংকরী সাহা ও আছিয়া হক তিথি, সহ-সভাপতি জেসমিন ইসলাম ও রেশমা বেগম, যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জিহাদুল ইসলাম,
আবৃত্তি ও সাংস্কৃতিক সম্পাদক জাহানারা রেখা
সাহিত্য সম্পাদক সুমাইয়া আক্তার তৃপ্তি, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আজাদ আলী, ধর্মবিষয়ক সম্পাদক মুহাম্মদ সামছুদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক মোঃ কাওছার আহমেদ।

এছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোহাম্মদ হোসেন, উপদেষ্টা খান আসাদুজ্জামান পিভিএমএস,
মোহাম্মদ আলমগীর জুয়েল, ডা. আব্দুল হাকিম, গুল আফরোজ আহমেদ, জিয়াউদ্দিন জেইন, মোঃ আমিনুল ইসলাম, ড. আবু তাহের, তাসলিমা বেগম, মোঃ আবুল বাশার আকন, সুলতানা পারভিন, মাইনুদ্দিন আল আতিক, নিজাম উদ্দিন নবাব ও এইচ এম শাহরিয়ার কবির।

সংগঠনের নব-নির্বাচিত সভাপতি মুহাম্মদ মোশাররফ বলেন, ‘প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই সাহিত্য ও মানবসেবায় কাজ করে যাচ্ছে। আমরা নতুন কমিটির মাধ্যমে নতুন উদ্যমে কাজ করবো, ইনশাআল্লাহ।’

এছাড়াও তিনি বলেন, ‘প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ ভিন্নধারার একটি সাহিত্য সংগঠন। হাঁটি হাঁটি পা পা করে প্রাণের মেলা পরিবার ধীরে ধীরে সামনের দিখে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে স্বল্প সময়ে সকলের আন্তরিক সহযোগিতায় দেশ ও বিদেশে বাংলা ভাষাভাষী সাহিত্যাঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com