1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
প্রধানন্ত্রীর সফরসঙ্গী হতে চীনে যাচ্ছেন মন্ত্রী এ্যানী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৩ লাখে বিক্রি ১০ লাখ টাকার ৯৫ গাছ! ঠাকুরগাঁওয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটিশন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ : ক্ষুদ্ধ খুলনা বিভাগের ওএমএস ডিলাররা গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম কর্পোরেশন সভা  আদালতের আদেশ ভুল বুঝে এজলাসেই নারীর বিষপান: ভোলায় চাঞ্চল্য ভোলায় জেলা প্রশাসকের উদ্বোধনে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা  কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে ফুলবাড়ী ও বিরামপুরে বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে পূজা পরিষদ ও ঐক্য পরিষদের মানববন্ধন- বিক্ষোভ মিছিল চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন ভাবনা বিদ্যালয়ের জলাবদ্ধতা দূর করতে ব্যক্তিগত উদ্যোগ, প্রশংসায় ভাসছেন মিলন

প্রধানন্ত্রীর সফরসঙ্গী হতে চীনে যাচ্ছেন মন্ত্রী এ্যানী

reporter মোঃ ইউছুফ,লক্ষ্মীপুর
calendar প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ

মালয়েশিয়া সফর শেষে বর্তমানে চীনে অবস্থান করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর চলমান চীন সফরে যোগ দিতে গত মঙ্গলবার (২৩ জুন) রাতে ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে অংশগ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে চীন যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক, উন্নয়ন সহযোগিতা, অবকাঠামো, বিনিয়োগ ও কৌশলগত বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব কার্যক্রমে অংশ নিতে সফরসঙ্গী হিসেবে পূর্ণ মন্ত্রীর মর্যাদাসম্পন্ন প্রতিনিধিদলের সদস্যরা যোগ দিচ্ছেন।

লক্ষ্মীপুরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির এ সফর আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, সফর থেকে দেশের পাশাপাশি উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও ইতিবাচক ফল আসবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com