1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রি: আইনশৃঙ্খলা কমিটিতে প্রশ্নের পর মামলা সৃজনের আশ্বাস বন বিভাগের গাছ কেটে বিক্রিসহ বনভূমি দখল করে পর্চা করার অভিযোগ কাজিরহাটে বিদেশে পাঠানোর কথা বলে ছয় লাখ টাকা নেওয়া এবং পরে ট্যুরিস্ট ভিসায় কম্বোডিয়ায় পাঠানোর অভিযোগে বাংলাদেশ নিজের সম্মান অক্ষুন্ন রেখে সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়- স্পিকার ভূরুঙ্গামারীতে ১৫ হাজার ২০০ কেজি ধ্বংসযোগ্য পণ্য ধ্বংস অনুমোদন বিহীন প্রশাসনের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে আব্দুস সালামের করাত কলে কাঠ ছিড়ানোর কাজ খাজুরা বাজারে মোবাইল কোর্ট: ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা পরানগঞ্জ বাজারে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা কুমার নদীতে রোটারি ক্লাবের উদ্যোগে মৎস্য পোনা অবমুক্ত চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার, নারী পুরুষসহ ৬ জন গ্রেফতার

পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার

reporter ‎মোঃ হারুন অর রশিদ (কক্সবাজার)
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ

‎কক্সবাজারের পেকুয়ার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মোহাম্মদ সিফাত (২৬)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে ১০ সেপ্টেম্বর রাতে টেকনাফ মডেল থানাধীন মহেশখালীয়া পাড়া বটতলী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ‎র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎মামলার এজাহার ও র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, পেকুয়া এলাকায় এক মালয়েশিয়া প্রবাসীর ঘরের দরজা খোলাকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে ভুক্তভোগী পরিবারের বিরোধ তৈরি হয়। এর জের ধরে গত ২৬ জুন ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে প্রধান আসামি সিফাত, তার সহযোগী নাজেম উদ্দিন ও মোহাম্মদ বাহাদুরসহ অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভুক্তভোগীদের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

‎হামলাকারীরা ধারালো কিরিছ ও লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে এক প্রবাসী পরিবারের পিতা ও ছেলেকে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিতাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৮ জুন পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

‎র‍্যাব জানায়, ঘটনার পর থেকে প্রধান আসামি সিফাত গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-১৫ (সিপিসি-১, টেকনাফ) ও র‍্যাব-৭-এর যৌথ দল টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ‎গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com