1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাপ্তাই উপজেলা কমিটি গঠন। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ আরজেএফ’র উপদেষ্টা অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জামিনে বেরিয়ে এসে বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় অভিযোগ বিজয়নগরের আদমপুর উত্তরপাড়ায় কৃষিপণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ সড়কে ইট সলিংয়ের দাবি বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে স্বাগত কিশোর দাস চৌধুরীর শুভেচ্ছা ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রবাসী স্বামী শওকত কর্তৃক নির্যাতিত জেসমিনের অপহরণকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে ..হাবিবুর রহমান হাবিব বাঘায় জেলা প্রশাসকের সফর: বৃক্ষরোপণ, সহায়তা বিতরণ ও মতবিনিময় সভা মো. আব্দুল ওহাবের যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন 

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাপ্তাই উপজেলা কমিটি গঠন।

reporter মোঃ কামরুল ইসলাম রানা, রাংগামাটি জেলা প্রতিনিধি 
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫, ৩:০০ অপরাহ্ণ

বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যে অবসান চাই” শ্লোগান নিয়ে ১৫ আগষ্ট-২০২৫ ইংরেজি তারিখ শুক্রবার রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার বারগুনিয়া নালন্দা বুদ্ধ বিহার প্রাঙ্গনে বেলা ১১টায় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর কাপ্তাই উপজেলা কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভা শেষে সর্বসম্মতি ক্রমে ১৭ সদস্য বিশিষ্ট কাপ্তাই উপজেলা কমিটি গঠন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর কাপ্তাই উপজেলা কমিটি : সভাপতি সমর বড়ুয়া, সহ সভাপতি রতন বড়ুয়া, সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া, যুগ্ম সম্পাদক পলাশ শেখর বড়ুয়া, রুবেল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সুজন বড়ুয়া, অর্থ সম্পাদক রাজু কান্তি বড়ুয়া, যুব বিষয়ক সম্পাদক অসিম বড়ুয়া, ক্রীড়া বিষযক সম্পাদক কাজল বড়ুয়া (ছোটন), মহিলা বিষয়ক সম্পাদক সীমা বড়ুয়া (রাজু), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজিব বড়ুয়া, নির্বাহী সদস্য প্রনয় বড়ুয়া,জয় বড়ুয়া, পলাশ বড়ুয়া (সেন্টু), জনি বড়ুয়া (দুর্জয়) ও হৃদয় বড়ুয়া।
এসসময় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল চৌধুরী, রাঙামাটি জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরী, সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, রাঙামাটি পৌর কমিটির সাধারন সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া নিখিল, কাউখালি উপজেলা কমিটির সভাপতি জিনপদ বড়ুয়া, সাধারণ সম্পাদক জুয়েল বড়ুয়া ও নির্বাহী সদস্য সাধন চন্দ্র বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

উক্ত পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৭ সদস্য বিশিষ্ট কাপ্তাই উপজেলা কমিটি ০৩ বছরের জন্য গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com