1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় লিমিটেড,  এর বার্ষিক সাধারণ সভা সখীপুরে হারিয়ে যাচ্ছে মাটির ঘর বন্যাদুর্গত আলজেরিয়ার রাষ্ট্রদূতের ব্যাপক ত্রাণ বিতরণ কালীগঞ্জে সতি নদী থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা গ্রহণ করতে হবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন ফুলবাড়ীতে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা অমান্য করে ভিন্ন পথে বালু পাচার

পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

reporter মোঃবেলায়েত হোসেনের
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ

নরসিংদী-২(পলাশ)আসনকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত কিছু সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে পলাশ উপজেলা বিএনপি ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি।১৮ জুলাই শনিবার সকালে পৌর বিএনপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা বলেন, ঘোড়াশাল পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে আনা নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরো বলেন ঘোড়াশাল পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের আনা শারীরিক নির্যাতন ও কানে কামড় দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিএনপির অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে দলের ভাবমূর্তি নষ্ট করতে আওয়ামী লীগের চক্রান্তে একটি বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর যুবদলের নতুন কমিটি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে গঠিত হয়েছে বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, যুবদলের সাবেক নেতা শেখ সাইদুর রহমান হুমায়ুন ব্যক্তিগত স্বার্থে দল ও সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছেন।তিনি বিগত ১৭ বছর আওয়ামী লীগের সাথে মিলে গোপনে উনার ব্যবসা পরিচালনা করেন । ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।সাম্প্রতিককালে যুবদলের কোন পদ না পেয়ে তিনি আওয়ামী লীগের সাথে আঁতাত করে মিথ্যা তথ্য উপস্থাপন করে দল ও সরকারকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে চাঁদাবাজির অভিযোগ এনেছেন। পলাশ ফার্টিলাইজার পিএলসিকে ঘিরে তার আনা চাঁদাবাজির অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক বলে দাবি করে পলাশ থানা বিএনপি ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি।
সংবাদ সম্মেলনে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানানো হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্মসাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন,পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,নবগঠিত উপজেলা যুবদলের সভাপতি এড.এম এ বাছেদ,সাধারণ সম্পাদক মাসুদ খান,পৌর যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নাজমুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com