1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পণ্যবাহী গাড়ি থেকে ডাকাতি বন্ধের দাবিতে ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভালুকায় চাঁদা না দেওয়ায় বৃদ্ধার নামে ষড়যন্ত্রমোলক মামলা,ন্যায় বিচার বঞ্চিত হওয়ার আশঙ্কা ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা সারুলিয়া বাবুর্চি একতা সমিতির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবুর্চির শোকসভা প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ ঘোড়াঘাটে র্যা বের অভিযানে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ সবুজের আড়ালে লুকিয়ে থাকা চা শ্রমিকদের অদম্য জীবনসংগ্রাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ইয়াবা পাচার, রামুতে ৬ হাজার ইয়াবাসহ আটক ৩ কাশিয়ানীতে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বাঁশখালীতে হাজী আনোয়ারুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে শেখেরখীলে এক হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে পরীক্ষা নাকি শিক্ষার্থীর জীবন- রাষ্ট্রের অগ্রাধিকার কোনটি?

পণ্যবাহী গাড়ি থেকে ডাকাতি বন্ধের দাবিতে ট্রান্সপোর্ট মালিকদের মানববন্ধন

reporter সোহাদ হোসেন প্রান্ত
calendar প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পণ্যবাহী ট্রাক থেকে তেল, চিনি, রডসহ বিভিন্ন মূল্যবান পণ্য লুট ও ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ট্রান্সপোর্ট মালিকরা। বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পরিবহন মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি মহাসড়কে পণ্যবাহী যানবাহনকে লক্ষ্য করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা বেড়েছে। এতে পরিবহন মালিক ও ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা দ্রুত এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানান।
মেসার্স নাটোর পরিবহন সংস্থার মালিক মো. মোস্তফা বলেন, ডাকাতির শিকার হওয়ার পর অনেক ক্ষেত্রে থানায় গেলে ঘটনাকে ডাকাতি হিসেবে মামলা না নিয়ে চালক ও হেলপারের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৭ ধারায় বিশ্বাসভঙ্গ ও আত্মসাতের অভিযোগে মামলা নেওয়া হচ্ছে। ফলে প্রকৃত অপরাধীরা শনাক্ত ও গ্রেপ্তার না হয়ে নিরীহ চালক-হেলপার হয়রানির শিকার হচ্ছেন। একই সঙ্গে ব্যবসায়ীরাও বড় ধরণের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
তিনি জানান, তাদের একটি ট্রাকে প্রায় ২৭ লাখ টাকা মূল্যের ৭৫ ড্রাম সুপার ওয়েল তেল নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি প্রতিষ্ঠান থেকে নাটোরে পরিবহনের জন্য লোড করা হয়েছিল। পরে চালক ও হেলপারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরদিন দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্ট এলাকা থেকে ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ ও বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করলে সেটি ডাকাতির মামলা হিসেবে গ্রহণ না করে দণ্ডবিধির ৪০৭ ধারায় বিশ্বাসভঙ্গ ও আত্মসাতের অভিযোগ হিসেবে রেকর্ড করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বক্তারা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ সাভার, গাজীপুর, কোনাবাড়ী, চান্দুরা, গাউছিয়া, মিরের বাজার, পূর্বাচল ৩০০ ফিট এবং এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে একই চক্র তেলবাহী ট্রাক থামিয়ে ডাকাতি করছে। এতে তেল পরিবহন ব্যবসা চরম ঝুঁকির মুখে পড়েছে।
তারা অবিলম্বে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহারকারী সংঘবদ্ধ ডাকাত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা, তেলবাহী ট্রাক ডাকাতির ঘটনায় প্রকৃত ঘটনার ভিত্তিতে ডাকাতির মামলা রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট থানাগুলোকে নির্দেশনা দেওয়া এবং মহাসড়কে নিয়মিত পুলিশ টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির দাবি জানান। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় বি ট্রান্সপোর্ট, নিউ এ আর ট্রান্সপোর্ট, মেসার্স আরবী ট্রান্সপোর্ট, নিউ এ এম ট্রান্সপোর্ট, মেসার্স গাউসিয়া ট্রান্সপোর্ট, সারা ট্রান্সপোর্ট, মেসার্স নিউ বগুড়া ট্রান্সপোর্ট, মেসার্স অপু ট্রান্সপোর্ট, মেসার্স ঈশাখা ট্রান্সপোর্ট, দরবার ট্রান্সপোর্ট, খাজা গরীবে নেওয়াজ ট্রান্সপোর্ট, এসপি ট্রান্সপোর্ট, মেঘনা ট্রান্সপোর্ট, সততা পরিবহন সংস্থা, সুমন ট্রান্সপোর্ট এজেন্সি, নাটোর পরিবহন সংস্থা, নিউ আর আর পরিবহন সংস্থা, মেসার্স জাহান ট্রান্সপোর্ট, মেসার্স যমুনা ট্রান্সপোর্ট এবং মেসার্স জেএস ট্রান্সপোর্ট, স্বর্ণা ট্রান্সপোর্ট ও নিউ আন্ত:জিলা ট্রান্সপোর্টসহ বিভিন্ন পরিবহন প্রতিষ্ঠানের ভুক্তভোগী মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com