1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

reporter মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড়
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ

পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
এসময় আহত হয়েছেন আরও তিনজন ইজিবাইক যাত্রী।বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
এসময় প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান স্থানীয়রা।এতে মহাসড়কের দুই পাশ্ প্রায় শতাধিক যানবাহন আটকে পড়ে।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

নিহত ইজিবাইক চালকের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে ।পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে পঞ্চগড় থেকে কয়েকজন যাত্রী নিয়ে ইজিবাইক চালক শহিদুল ইসলাম বোদা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বোদা পৌরসভার নাজিরপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড়গামী একটি তেলবাহী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন চালক সহ অপর তিনজন যাত্রীরা।
এসময় ট্রাকটি পিছিয়ে আবারো ইজিবাইক চালক শহিদুলের মাথার উপর দিয়ে গেলে ঘটনাস্থলে পিষ্ট হয়ে মারা যায় ইজিবাইক চালাক।
তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় আহতদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে সুরতহাল করেন।
এদিকে, ইজিবাইক চালক শহিদুলকে চাপা দিয়ে ঘাতক তেলবাহী ট্রাক নিয়ে পালিয়ে যান চালক। এরপর পঞ্চগড় ট্রাক টার্মিনাল এলাকায় তেলবাহী ট্রাকটি রেখে চালক ও সহকারী পালিয়ে যান। পরে বোদা হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি জব্দ করেন।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা সড়ক দূর্ঘটনায় এক জনের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, তেলবাহী ট্রাক জব্দ করেছে বোদা হাইওয়ে পুলিশ। সড়ক অবরোধ পরিস্থিতিতি নিয়ন্ত্রন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com