মোঃ গোলাম মাওলা সাকিব: নোয়াখালীর সোনাইমুড়ীতে দেওটি ইউনিয়নের আমিরাবাদ (বটখিল )গ্রামে এস.এ গ্রুপ অব কোম্পানিজ এর পক্ষ থেকে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল১০টা থেকে বিকাল ৪ পর্যন্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এস.এ গ্রুপ অব কোম্পানিজ এর ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ, এস.এ গ্রুপ অব কোম্পানিজ এর পরিচালক নূরে আলম রুবেল,ও শামসুল আলম প্রান্ত। আরো উপস্থিত ছিলেন এস.এ গ্রুপ অব কোম্পানিজ এর কো-অডিনেটর, হাসান মঞ্জুর, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোমিনুল ইসলাম বাকের,৯নং দেওটি ইউনিয়নের চেয়ারম্যান- নুরুল আমিন শাকিল।
এসময় সোনাইমুড়ীতে দুঃস্থ ও অসহায়দের সহায়তার প্রায় ১৩ হাজার শাড়ি-লুঙ্গি ঈদ সামগ্রী বিতরণ করা হয়।