1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নালিতাবাড়ীতে ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার ও চারা বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৩ লাখে বিক্রি ১০ লাখ টাকার ৯৫ গাছ! ঠাকুরগাঁওয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটিশন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ : ক্ষুদ্ধ খুলনা বিভাগের ওএমএস ডিলাররা গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম কর্পোরেশন সভা  আদালতের আদেশ ভুল বুঝে এজলাসেই নারীর বিষপান: ভোলায় চাঞ্চল্য ভোলায় জেলা প্রশাসকের উদ্বোধনে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা  কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে ফুলবাড়ী ও বিরামপুরে বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে পূজা পরিষদ ও ঐক্য পরিষদের মানববন্ধন- বিক্ষোভ মিছিল চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন ভাবনা বিদ্যালয়ের জলাবদ্ধতা দূর করতে ব্যক্তিগত উদ্যোগ, প্রশংসায় ভাসছেন মিলন

নালিতাবাড়ীতে ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার ও চারা বিতরণ

reporter তানিম আহমেদ, নালিতাবাড়ী 
calendar প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার, চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন ধান, হাইব্রিড মরিচের বীজ, সার, বালাইনাশক ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মশিউর রহমান, কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিরা কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। এছাড়া ৫০ জন কৃষককে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার, প্রয়োজনীয় বালাইনাশক এবং মোট ১ হাজার ৭০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হবে।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বৃক্ষরোপণ কর্মসূচি কৃষির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com