1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
নাটোরে ছুরিকাঘাতে হোমিও চিকিৎসক নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা পুলিশ সুপার গাজীপুর অত্র জেলার কালিয়াকৈর থানা, মৌচাক পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক অফিস পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জে মাদকসহ এক আসামিকে গ্রেপ্তার সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি অভিযোগ স্থানীয়দের খুলনা শিপইয়ার্ড সড়কে অনিয়ম ও দীর্ঘ সুত্রতা এক বছরে পাঠকের আস্থায় ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’, লালমনিরহাটে বর্ষপূর্তি উদযাপন বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বে মকসুদ-টিপু ও সম্রাট-দিনার ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বন্ধ দরজা খুলে দিলো কারা? জিন্নাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ১৯৪৮ সালে

নাটোরে ছুরিকাঘাতে হোমিও চিকিৎসক নিহত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৪ অপরাহ্ণ

নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনারুল ইসলাম (৬০) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার দাসমাড়ীয়া এলাকার মৃত আজাহার আলীর ছেলে। চাঁদপুর বাজারে তার একটি হোমিওপ্যাথিক চিকিৎসার দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় চাঁদপুর বাজারে রক্তাক্ত অবস্থায় আনারুল ইসলামকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মাইনুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এবং কী কারণে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com