1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুকসুদপুরে বিএনপির কর্মী সভা মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এর সাথে অনলাইন প্রেসক্লাব এর মতবিনিময় দুর্গাপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্র পরিদর্শনে- ইউএনও কাশিয়ানীতে যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ বহিষ্কার মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় নদীর বুকেই চলছে টোলের নামে ত্রিমুখী চাঁদাবাজি! নওগাঁ -৬ আসনের এম,পির,উদ্যোগে রানী নগরে দুস্হদের মাঝে এাণ স্হ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসুচির উদ্ধোধন মোহনপুরে দিন দিন বাড়ছে করলা চাষ, কৃষকদের আগ্রহ বৃদ্ধি ঠাকুরগাঁওয়ের, পীরগঞ্জে বিজিবি কর্তৃক ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

reporter মোঃ মসিউর রহমান , নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)
calendar প্রকাশিত: ২ জুলাই, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও আলেচনাসভা অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী উন্নয়ন অফিসার হারুন-অর-রশিদের সঞ্চালনায় জাতীয় কবির সংগ্রামী জীবনের উপর আলোচনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েশ ও উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম।

এসময় জামাতে ইসলামির উপজলা আমীর ইয়াকুব আলী, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমাপনি দিনে জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com