1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
নাগরপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মনিরের মতবিনিময় সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিবির অভিযানে আটক কাভার্ডভ্যান, মিললো ৭৫০ ভারতীয় কম্বল স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত কৃষকের সার নেই, পেটে ভাত নেই; ব্যাংকে টাকা নেই—জামায়াত আমির ঠাকুরগাঁওয়ে ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, তৈরি হলো চুলা লাকসাম থানায় পুলিশের টহল জোরদারে পিকআপ দিলেন এমপি আবুল কালাম নাগরপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মনিরের মতবিনিময় সভা গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, কমিটি বিলুপ্ত ঘোষণা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভোলায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

নাগরপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মনিরের মতবিনিময় সভা

reporter নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলার সলিমাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও দুই বারের প্যানেল চেয়ারম্যান মো. মনির হোসেন ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নিজ বাড়ীতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ রবিউল আওয়াল লাভলুর সুস্থ্যতা কামনায় বিশেষ ভাবে দোয়া করা হয় ।
মো. সারোয়ার ভূইয়ার সভাপতিত্বে ও সলিমাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মো. ফরিদ হোসেন ভূঁইয়া, সদস্য ফনির হোসেন ভূঁইয়া, সলিমাবাদ ইউপি সদস্য স্বপন দেওয়ান, সংরক্ষিত ইউপি মহিলা সদস্য ইশরাত জাহান প্রমুখ।
সভায় প্রধান বক্তার বক্তব্যে মনির হোসেন ভূঁইয়া তার বিগত দিনের জনসেবামূলক কাজের কথা তুলে ধরে বলেন, “আমি বিগত দিনে দুই বার প্যানেল চেয়ারম্যান এবং সাবেক চার বারের সফল ইউপি সদস্য হিসেবে ইউনিয়নে উন্নয়নের কাজ করেছি। উন্নয়নের রূপকার হিসেবে আমাকে সুযোগ দিলে আমি সলিমাবাদ ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়নে রূপান্তর করব। আগামী নির্বাচনে চেয়াম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সহয়োগীতা কামনা করেন তিনি। এসময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ভোটারগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com