1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
নলডাঙ্গায় সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধনে- হুইপ দুলু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নলডাঙ্গায় সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধনে- হুইপ দুলু

reporter মোঃ আসাদুল ইসলাম ​নলডাঙ্গা,(নাটোর)
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ১০ কোটি ৫ লক্ষ ৮৮ হাজার ৯১৪ টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ৫ টায় ১ নং ব্রহ্মপুর ইউনিয়নের সড়কুতিয়া কান্দরের ব্রীজ হতে বাড়িয়াহাটী চান্দের বাজার পর্যন্ত ৪ দশমিক ৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শাহ মোহাম্মদ মোতালেব হোসেন বাবলু সভাপতিত্বে উক্ত ​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন,নির্বাচনের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এই এলাকার মানুষের যোগাযোগের ব্যবস্থা করে দিব আজ কথা রাখতে পেরেছি, ফ্যাসিস্ট  সরকার বিদ্যুৎ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে পালিয়েছে। ফ্যামিলি কার্ড কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা আমাদের সরকার হাতে নিয়েছে । আমার নির্বাচনী সকল এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক অগ্রগতির ধারা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির অবায়ক কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, সহকারী কমিশনার ভূমি শামীম হোসেন,
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল,উপজেলা
বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম সাখাওয়াত হোসেন,
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: প্রশাসক, জেলা পরিষদ ও আহ্বায়ক জেলা বিএনপির রহিম নেওয়াজ,  , যুগ্ম আহ্বায়ক, সাইফুল ইসলাম আফতাব, যুগ্ম আহ্বায়ক, মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা বিএনপির  সাবেক পৌর প্রাশাসক এমএ হাফিজ, চেয়ারম্যান ব্রহ্মপুর ইউনিয়নের সাজেদুর রহমানসহ  জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com