1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবিতে নালিতাবাড়ীতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগাঁও কলেজ গেইট এলাকায় র‍্যাবের অভিযান: ২ লাগেজ ভর্তি গাঁজাসহ আটক ২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবিতে নালিতাবাড়ীতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালন

reporter তানিম আহমেদ, নালিতাবাড়ী 
calendar প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ

জীবাশ্ম জ্বালানিকে না বলুন—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে নালিতাবাড়ীতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ পালন করা হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), নালিতাবাড়ী এই কর্মসূচির আয়োজন করে।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সৌরশক্তি, বায়ু ও জলবিদ্যুৎসহ পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর দাবি জানান বক্তারা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সনাক নালিতাবাড়ীর সভাপতি আব্দুল ফাত্তাহ। এ সময় উপস্থিত ছিলেন সনাক সদস্য এন এম সাদরুল আহসান, মকবুল হোসেন, রেবেকা সুলতানা, নাজমুল হোসাইন জনি, তাপসী সাহা, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলিমসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, টিআইবি বিশ্বাস করে নবায়নযোগ্য জ্বালানি একটি ন্যায্য, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর এখন সময়ের দাবি।

মানববন্ধনে সনাকের পক্ষ থেকে দাবি উপস্থাপন করেন সভাপতি আব্দুল ফাত্তাহ এবং এরিয়া কো-অর্ডিনেটর মো. নাজমুল হক। এ সময় অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com