1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
নদীপথে ঐতিহ্যবাহী কান্তজীউ বিগ্রহের রাজবাড়ী যাত্রা: বুড়িরহাট ঘাটে প্রশাসনের বরণ ও ভক্তদের জোয়ার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নদীপথে ঐতিহ্যবাহী কান্তজীউ বিগ্রহের রাজবাড়ী যাত্রা: বুড়িরহাট ঘাটে প্রশাসনের বরণ ও ভক্তদের জোয়ার

reporter ​মোঃ লুৎফর রহমান, বিরল (দিনাজপুর)
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ

প্রায় ২৭৪ বছরের পুরনো রাজপরিবারের ঐতিহ্য ও সনাতন ধর্মীয় প্রথা বজায় রেখে দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী কান্তনগর কান্তজিউ মন্দির থেকে নদীপথে রাজবাড়ী মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ। ২৪ কিলোমিটার দীর্ঘ এই নৌপথ যাত্রায় বিরল উপজেলার রাজারামপুর বুড়িরহাট ঘাটে বিগ্রহ বহনকারী নৌবহরটি পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তা বরণ করে নেওয়া হয়।
​বুধবার সকাল থেকেই ঢেপা ও পুনর্ভবা নদীর দুই তীরে এই ঐতিহাসিক যাত্রাকে ঘিরে ঢল নামে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও পুণ্যার্থীদের। উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং হরিনাম কীর্তনের সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে গোটা নদীপথ। বিগ্রহ বহনকারী বহরটি বিরলের বুড়িরহাট ঘাটে পৌঁছানোর পর ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বিগ্রহকে স্বাগত জানান বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম।
​এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ঘাটে উপস্থিত ছিলেন।
​সনাতন ধর্মাবলম্বীদের এই ঐতিহাসিক উৎসবকে ঘিরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম জানান, “কান্তজীউ বিগ্রহের নদীপথের যাত্রা এই অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য প্রতীক। উৎসবটি যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করে সম্পূর্ণ নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, সেজন্য বুড়িরহাট ঘাটসহ পুরো নৌপথে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।”
​নৌযাত্রার নিয়ম অনুসারে, নদীর দুই পাড়ে দাঁড়িয়ে থাকা অগণিত ভক্ত ও পুণ্যার্থীরা ফল-ফলাদিসহ নানান অর্ঘ্য নিবেদন করে বিগ্রহকে বরণ করেন। একই সঙ্গে ভক্তরা নিজ ও পরিবারের সুখ-সমৃদ্ধি এবং দেশবাসীর কল্যাণ কামনা করে প্রার্থনায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com