1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ধূলখোলায় সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন খেয়াঘাট ও হাটে বাজারে যাতায়াতে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পটুয়াখালী ও মির্জাগঞ্জের দুই ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ দুদকে ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুর জেলায়/ রায়গঞ্জ মহকুমায়  ১ জন বাংলাদেশি নিহত সাত তলার নকশা, দুই তলার ভবন, তাতেও নেই পরিচালকের কক্ষ র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের কক্সবাজার জেলার গোলরক্ষক সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়া মানববন্ধন চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা  চালক আটক, জব্দ অটোরিকশা সোনারগাঁওয়ে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অসিত কুমার দাসকে অব্যাহতি পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার ‎​ভুয়া বয়সের সনদ ও শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে সরকারি চাকরির অভিযোগ: অনুসন্ধানে সত্যতা উন্মোচিত

ধূলখোলায় সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন খেয়াঘাট ও হাটে বাজারে যাতায়াতে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

reporter মোহাম্মদ মোশাররফ হোসেন
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ

বরিশালের হিজলা উপজেলার ৬নং ধূলখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধূলখোলা গ্রামের জাহের দেওয়ানের বাড়ির সামনে ধূলখোলা ও হিজলা গৌরবদী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার গুরুত্বপূর্ণ সাঁকোটি ভেঙে গেছে। এতে সড়কটির বেহাল দশা সৃষ্টি হয়ে সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, সাঁকোটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। এটি ভেঙে যাওয়ায় খেয়াঘাট ও হাটে বাজারে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঝুঁকিপূর্ণভাবে পারাপার হতে গিয়ে নারী ও শিশুসহ অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

এলাকাবাসীর দাবি, সাময়িকভাবে বাঁশ বা কাঠ দিয়ে মেরামতের পরিবর্তে এখানে একটি স্থায়ী কালভার্ট বা সেতু নির্মাণ করা হোক।তাদের আহ্বান, হিজলা উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে পরিদর্শন করে নিরাপদ পারাপারের ব্যবস্থা এবং স্থায়ীভাবে সাঁকোটি সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নিক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com