1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও রথমেলা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনা জেলা কারাগার থেকে দেয়াল টপকিয়ে পালিয়েছে আসামি অধ্যক্ষের ‘ভুয়া’ দাবি, তদন্তে মিলল উল্টো চিত্র:শিক্ষাবোর্ডের আশ্বাস নাগরপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু খুলনা রেলস্টেশনে কোটি টাকার স্বর্নের বার সহ আটক যুবক বোয়ালখালীতে পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে নিখোঁজ যুবক মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী বাঙ্গালহালিয়া বাজারের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে পানি নিষ্কাশণ ব্যাবস্থার উন্নতিকরণ কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, জরুরি ত্রাণ বিতরণ ফুলগাজীতে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আবদুল্লাহ সহ এনসিপি নেতৃবৃন্দ টানা বৃস্টিতে জোয়ারের পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় ভোলার বিভিন্ন রুটের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, দূর্ভোগে হাজারো মানুষ

ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও রথমেলা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

reporter  ফিরোজ কবির
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ

ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও রথমেলা উৎসব-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে একটি বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।  ০৯ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন ঢাকা-২০ আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন,ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও ধামরাই পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান।
সভাপতিত্ব করেছেন ধামরাই উপজেলা প্রশাসক আল মামুন (ইউএনও)ও সহকারী কমিশনার রেদওয়ান আহমেদ রাফি (ভূমি)
​ঐতিহাসিক এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মেলা উদযাপন কমিটির সমন্বয়ে প্রতি বছরের ন্যায় এবারও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় মেলা প্রাঙ্গণ ও রথযাত্রার রুটসমূহে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
​উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।ঢাকা-২০ আলহাজ্ব মোঃতমিজ উদ্দিন বলেন ধামরাইয়ের এই রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি এই অঞ্চলের একটি বড় ঐতিহ্য। উৎসবটি যেন কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। সিসিটিভি ক্যামেরা স্থাপন, সাদা পোশাকে পুলিশি নজরদারি এবং পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েনের বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।
স্বেচ্ছাসেবক সংগঠন হিসেবে ছিলেন অদম্য ফাউন্ডেশনের সভাপতি সায়েম আব্দুল্লাহ (মামুন) ও অন্যান্য সদস্যবৃন্দ।
​সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা এবং রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com