1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ময়মনসিংহে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমনে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর ফুলেল শুভেচ্ছা আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করতে ময়মনসিংহের ডিসির আহবান পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন,জলাশয়ে অবমুক্ত হলো মাছের পোনা উন্নয়ন কাজে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় জাতীয় মৎস্য-২০২৬ উপলক্ষে র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন কক্সবাজারে এসআলমের বাতিলকৃত কয়েকশো কোটি টাকার সরকারি জমি মধ্যরাতে দখল

ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ

reporter ফিরোজ কবির
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ

​রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগান সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ উদযাপন শুরু হয়েছে। তিন দিনব্যাপী (১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট) এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: তমিজ উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: আল মামুন।
​উদ্বোধনী অনুষ্ঠানের পর আয়োজিত আলোচনা সভায় মৎস্য চাষের গুরুত্ব, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মৎস্য খাতের উন্নয়ন ও মৎস্য চাষিদের সহায়তায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষি এবং এই খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
​ধামরাই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্য কর্মকর্তা, বিপুল সংখ্যক মৎস্য চাষি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আগামী ১৮ আগস্ট পর্যন্ত এই পক্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com