1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
দেবহাটায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের কক্সবাজার জেলার গোলরক্ষক সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়া মানববন্ধন চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা  চালক আটক, জব্দ অটোরিকশা সোনারগাঁওয়ে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অসিত কুমার দাসকে অব্যাহতি পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার ‎​ভুয়া বয়সের সনদ ও শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে সরকারি চাকরির অভিযোগ: অনুসন্ধানে সত্যতা উন্মোচিত দুমকিতে পায়রা নদীর তীব্র ভাঙন: নিঃস্ব হয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা গোলখালী ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রশাসক নিয়োগের দাবি ঠাকুরগাঁও (৫০ বিজিবি) নাগরভিটা বিওপির বিজিবি কর্তৃক আসামিসহ মাদক আটক

দেবহাটায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরন

reporter রিয়াজুল ইসলাম আলম, দেবহাটা
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ

দেবহাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরন করা হয়েছে। দেশব্যাপী মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচীর আওতায় এই মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানের পুকুর, জলাশয় ও একাধিক সেবামূলক প্রতিষ্টানকে এই পোনা বিতরন ও অবমুক্ত করা হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর সকাল ১১টায় এই মাছের পোনা অবমুক্তকরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পাসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বেসরকারী প্রতিষ্টানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, মৎস্য পোনা অবমুক্তকরনের মাধ্যমে আমাদের মাছের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। মাছের সঠিক পরিচর্যা ও রক্ষনাবেক্ষন করতে হবে। তিনি বলেন, সরকার যে উদ্দেশ্যে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানকে বিনামূল্যে এই মাছের পোনা বিতরন করছে সেই লক্ষ্যকে বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করতে হবে বলে তিনি বলেন। উপজেলা মৎস্য অফিসার জানান, এবছর উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানকে প্রায় ৪শত কেজি মাছের পোনা বিতরন করা হচ্ছে। মাছের পোনার মধ্যে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রকারের মাছ আছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com