1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দেওয়ানগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ: ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার ২, উদ্ধার ৭২ লাখ ‎নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ​সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত: পুনরায় সভাপতি পলাশী ও সেক্রেটারি সোহেল সাতকানিয়ায় সেতুর অভাবে চরম দুর্ভোগ নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ কৃষকদের সাংবাদিকতার মর্যাদায় ঐক্যের প্রত্যয় জেএসএস চট্টগ্রাম মহানগরের নতুন নেতৃত্বের পরিচিতি মদ্যপ অবস্থায় সালাউদ্দীনের হামলায়,আলমগীরের হাত ও আঙুল ভাঙার অভিযোগ উঠেছে

দেওয়ানগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

reporter শফিকুল ইসলাম, জামালপুর 
calendar প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের মন্ডল বাজার এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় এক সাংবাদিক। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক মো. শামছুল হুদা (রতন) দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব-এর সভাপতি এবং দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি। অভিযোগ রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর দেওয়ানগঞ্জ পৌর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহম্মেদের নেতৃত্বে এ হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক আহম্মেদের সঙ্গে জিন্নাহ, বাবু, রিপন, সিফাত ও বালুগ্রামের সুমন মিয়াসহ কয়েকজন এ ঘটনায় অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

সাংবাদিক শামছুল হুদা জানান, নির্বাচনের পরবর্তী সময়ে ওই এলাকায় জামায়াত সমর্থিত কিছু নেতাকর্মীর ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগের তথ্য সংগ্রহ করতে গেলে যুবদল নেতা ফারুক আহম্মেদ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ‘আওয়ামী ট্যাগ’ দিয়ে হামলার নির্দেশ দেন। এরপরই তার ওপর হামলার ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।

ঘটনার সময় দেওয়ানগঞ্জ পৌর বিএনপি-এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি পরিস্থিতি শান্ত করেন বলে জানা গেছে। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com