1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
দিনাজপুরের বিরল সীমান্তে এলাকায় যৌন উত্তেজক সিরাপ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ জনগণের সঙ্গে ভাঁওতাবাজি-প্রতারণা করেছে সরকার: শফিকুর রহমান সিরাতুন্নবী( সঃ) শীর্ষক আলোচনা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা সরকারি চাকরি কি দুর্নীতি করার লাইসেন্স? আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের বাসায় দুধর্ষ চুরি ১৮ কোটি মানুষের ভূমিসেবা,জনবল বাড়ানোর তাগিদ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু বিলুপ্তির পথে মসজিদের জমি দখল ও মাটি বিক্রির অভিযোগ আগৈলঝাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

দিনাজপুরের বিরল সীমান্তে এলাকায় যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

reporter মোঃ আইয়ুব আনছারী
calendar প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ধর্মজান বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩১৯/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বনগাঁও নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১২০ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ৪২ বিজিবি দিনাজপুর ।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে মর্মে জানাযায় ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com