দিনাজপুরের বিরলে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিনটি উপলক্ষে দিনব্যাপী র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণের মতো নানামুখী কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। পরবর্তীতে উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির দপ্তর সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সহ-সভাপতি ও কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা আসাদুল হক হীরা এবং সাধারণ সম্পাদক নুর জামাল হোসেন সোনাহারসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল বাকি ও রেজাউল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ ও আকতারুজ্জামান বাদল, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস। এছাড়া ৫ নম্বর বিরল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম রবি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বিরল নয়ামেলা থেকে দুলহরী গ্রামমুখী সড়কের দু’পাশে বৃক্ষরোপণ করা হয়। একই সাথে দুলহরী গ্রামের পুকুর ও স্থানীয় নোনা নদীর উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করেন নেতৃবৃন্দ।