1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে সিরাজগঞ্জ পথসভায়, জামায়াত আমির - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিবির অভিযানে আটক কাভার্ডভ্যান, মিললো ৭৫০ ভারতীয় কম্বল স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত কৃষকের সার নেই, পেটে ভাত নেই; ব্যাংকে টাকা নেই—জামায়াত আমির ঠাকুরগাঁওয়ে ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, তৈরি হলো চুলা লাকসাম থানায় পুলিশের টহল জোরদারে পিকআপ দিলেন এমপি আবুল কালাম নাগরপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মনিরের মতবিনিময় সভা গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, কমিটি বিলুপ্ত ঘোষণা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভোলায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে সিরাজগঞ্জ পথসভায়, জামায়াত আমির

reporter আব্দুল খালেক সিরাজগঞ্জ জেলা
calendar প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ

১১ দলীয় ঐক্যজোটের ৭ দফাদাবিতে ঢাকা টু রংপুর লংমার্চে সিরাজগঞ্জের হাটিকুমরুলের বিশাল পথসভায় জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি আজকের আট দফা না মানলে এই আন্দোলন এক দফায় পরিণত হবে। চব্বিশের গণ-অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি জনগণের সাথে বেইমানি করেছে। জনগণের সাথে প্রতারণা করেছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। সারাদেশব্যাপি দখলদারি, চাঁদাবাজি লুটপাট ও সন্ত্রাসের রাজ্বত্য কায়েম করেছে। স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জুলাইয়ের দাবি ছিল দেশের সংস্কার,গণহত্যার বিচার,গণভোটের রায় বাস্তবায়ন। কিন্তু বিএনপি জুলাই চেতনা পদদলিত করে একচেটিয়া দলীয় করণ করা হয়েছে। তারা ফ্যাসিবাদের পথেই হাটছে। যা চলতে দেয়া যায়না। জনগণের গণভোটের রায় বাস্তবায়নে আপনাদের বাধ্য করা হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল গোল চত্ত্বর এলাকায় প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে লংমার্চের জনসভায় হাজারো মানুষের ঢল নামে।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম-এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি, জাহিদুল ইসলাম সঞ্চালনায়,পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপির চেয়ারম্যান ড.কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম, এনসিপি’ আহবায়ক ও সংসদে বিরোধী দলীয় চীপ হুইপ নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী,ঢাকা দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বিরোধী দলীয় হুইপ সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান , জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি , এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু,লেবারপার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন,মূখ্য সচিব সারজিস আলম সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শনিবার সকালে ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে লংমার্চ রওনা হয়ে জামায়াত আমির ডা.শফিকুর রহমান পথসভা করতে করতে দুপুর দুইটায় সিরাজগঞ্জের হাটিকুমরুলের জনসভায় এসে পৌঁছান।
জামায়াত আমির মঞ্চে উঠেই জনতার উদ্দেশ্যে হাত নেড়ে বলেন, কাঠফাটা রোদের মধ্যে আপনাদের দাঁড়িয়ে থাকাই প্রমাণ করে আট দফা দাবি আদায়ে আপনারা প্রস্তুত আছেন। এটা দেখে আমাদের আস্থা বেড়ে গেলো। আট দফা দাবি না মানলে এক দফার জন্য আপনারা প্রস্তুত হোন। দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ। গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর এই কর্মসূচির মাধ্যমে জনগণের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে। জামায়াত নায়েবে আমির এটিএম আজহারুলইসলাম বলেন,জনগণের মতামতের প্রতি সম্মান দেখানো গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান শর্ত। জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে। কিন্তু বিএনপি সেই দায়িত্ব পালন করছে না বলে অলি আহমেদ বীর বিক্রম অভিযোগ করেন। এনসিপি আহবায়ক ও সংসদে বিরোধী দলীয় চীপ হুইপ নাহিদ ইসলাম বলেন, “আমরা ৭০ ভাগ মানুষ গণভোটের রায় দিয়েছিলাম। ফ্যামিলি কার্ড দিয়ে কর্মসংস্থান করার কথা বলেিছলেন, কিন্তু সেটা কি হয়েছে? হয় নাই। বিদ্যূত সংকট,গ্যাস সংকট, সার সংকট প্রকট আকার ধারণ করেছে। ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানোর পায়তারা করছেন। আমরা বারবার জুলাইয়ে জনগণের রায় বাস্তবায়নের কথা বলেছি। কিন্তু বিএনপি নানা অজুহাতে তা করছে না। সংসদে প্রতিবাদ ও রাজনৈতিকভাবে বিষয়টি তুলে ধরার পরও যদি জনগণের প্রত্যাশা পূরণ না হয়, তাহলে রাজপথে কর্মসূচি দেয়ার বিকল্প থাকে না। সেই ধারাবাহিকতায় ১১ দলীয় জোটসহ আমরা রাস্তায় নেমেছি। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা ঢাকা-রংপুর লংমার্চ পালন করছি। আমরা শান্তিপূর্ণ লংমার্চ পালন করছি। লংমার্চে বাঁধা দেয়ার চেষ্টা করলে জনগণ দাঁতভাঙা জবাব দেবে।লংমার্চের দিন সকাল সাড়ে আট টা থেকেই সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়য়নের বিভিন্ন ইউনিট থেকে মিছিল সহকারে মহাসড়কে এসে অবস্থান নেন। দুপুর ১২ টার মধ্যে জনসভায় কানায় কানায় পূর্ণতা পায়। প্রচন্ড তাপদাহের মধ্যে পাঁকা মহাসড়কের ওপর লাখো মানুষ অপেক্ষা করতে থাকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃত্বের বক্তব্য শোনার জন্য। দুপুর ২ টা ১০ মিনিটের সময় প্রধান অতিথির বক্তব্য শেষ করে রংপুরের উদ্দেশ্য রওনা হন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com