1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
দাউদকান্দি জামায়াত প্রার্থীর নির্বাচন নিয়ে সংশয় ও শঙ্কা প্রকাশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা ‎সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১২ লাখ টাকা পাবনায় স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা: মূলহোতাসহ গ্রেফতার ৩, মরদেহ গুমের প্রাইভেটকার জব্দ ঈশ্বরদীতে তীব্র তাপদাহে পুড়ে যাচ্ছে লিচু, দুশ্চিন্তায় চাষিরা! পটুয়াখালী-২ বাউফল-দশমিনা-গলাচিপা সড়কে পোল্ট্রি খামারের দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় আমাদের করণীয় ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক যৌন উত্তেজক আটক মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে আর অনিয়ম চলতে দেওয়া হবে না: পটিয়ায় এমপি এনাম ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১ লক্ষ ৩৩ হাজার ৩৫০ টাকার যৌন উত্তেজক সিরাপ আটক

দাউদকান্দি জামায়াত প্রার্থীর নির্বাচন নিয়ে সংশয় ও শঙ্কা প্রকাশ

reporter আবু হানিফ, দাউদকান্দি, কুমিল্লা
calendar প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মো. মনিরুজ্জামান বাহালুল বলেছেন, বর্তমানে বাংলাদেশের অবস্থা রোগাক্রান্ত ও অক্ষম এক শরীরের মতো। বহুবার প্রিয় মাতৃভূমিকে বন্দীদশা থেকে মুক্ত করার চেষ্টা হলেও প্রতিবারই নতুনভাবে বিপদগ্রস্ত হতে হয়েছে। ২৪-এর অভ্যুত্থানের পরও এই ধারাবাহিকতার ব্যত্যয় ঘটেনি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, অসংখ্য লাশ ও রক্ত যেন বিফলে গেছে। তিনি বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, বৈষম্য, বিচারহীনতার সংস্কৃতি, পেশিশক্তির দৌরাত্ম্য, প্রশাসনের স্বেচ্ছাচারিতা, মাফিয়া ও সিন্ডিকেট, মাদকের সয়লাব এবং অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে লাশের মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। শহীদ শরীফ উসমান হাদীর হত্যাকাণ্ড এর সর্বশেষ উদাহরণ। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় দাউদকান্দি বিশ্বরোডের সানাই পার্টি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা একটি মানবিক ও কল্যাণকর আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করেছিলাম এবং সম্মিলিতভাবে একটি মডেল বাংলাদেশ গড়ার আন্তরিক প্রচেষ্টা ছিল। কিন্তু একটি রাজনৈতিক দলের দায়িত্বহীন ও লোভাতুর মানসিকতার কারণে আজ দেশের সব সূচক নিম্নমুখী। ক্ষমতার লোভে তারা পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসরদের গলায় ফুলের মালা পরাচ্ছে, বিপথগামী যুবকদের হাতে মাদক ও অস্ত্র তুলে দিচ্ছে, কিশোর গ্যাং তৈরি করে সাধারণ মানুষের বাকস্বাধীনতা হরণ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে না যায়, সে লক্ষ্যে কেন্দ্রদখল ও শারীরিক আঘাতের আগাম বার্তা দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যার্থ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com