1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
তিন মাস পর সুন্দরবন উন্মুক্ত, জীবিকার আশায় কয়রা উপকূলের বনজীবীরা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

তিন মাস পর সুন্দরবন উন্মুক্ত, জীবিকার আশায় কয়রা উপকূলের বনজীবীরা

reporter নুরুল আমিন পলাশ
calendar প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ

টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আবারও উন্মুক্ত হয়েছে সুন্দরবন। এতে নতুন করে কর্মচাঞ্চল্য ফিরেছে সুন্দরবনসংলগ্ন কয়রা উপকূলে। দীর্ঘদিন ঘাটে পড়ে থাকা নৌকা-জাল নিয়ে বনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন জেলে, বাওয়ালি ও মৌয়ালরা। তাদের প্রত্যাশা, সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরণের সুযোগ ফিরে আসায় পরিবারের জীবিকায় কিছুটা স্বস্তি ফিরবে।

বন্য প্রাণীর প্রজনন মৌসুম উপলক্ষে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের প্রবেশ ও মাছ-কাঁকড়া আহরণ নিষিদ্ধ ছিল। ফলে এই তিন মাস সুন্দরবননির্ভর কয়রা উপকূলের বহু পরিবারকে নানা সংকটের মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে।

নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মঙ্গলবার সকাল থেকেই কয়রার বিভিন্ন ঘাটে বনজীবীদের মধ্যে ব্যস্ততা দেখা গেছে। কেউ নৌকা মেরামত করছেন, কেউ জাল গোছাচ্ছেন, আবার কেউ বনে যাওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করছেন।স্থানীয় বনজীবীরা জানান, সুন্দরবনই তাদের প্রধান জীবিকার অন্যতম উৎস। বছরের বড় একটি সময় তারা সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ, মধু সংগ্রহসহ বিভিন্ন বনজ সম্পদের ওপর নির্ভরশীল। দীর্ঘ তিন মাস বনে যেতে না পারায় আয়-রোজগারে বড় ধরনের প্রভাব পড়েছে। এখন বন খুলে দেওয়ায় তারা আবারও স্বাভাবিক জীবনে ফেরার আশা করছেন।

তবে বন উন্মুক্ত হলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে বনজীবীদের মধ্যে। দস্যুদের চাঁদাবাজি ও হয়রানির আশঙ্কায় নিরাপদে বনে প্রবেশ ও নির্বিঘ্নে মাছ-কাঁকড়া আহরণের নিশ্চয়তা চান তারা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞার তিন মাসে সুন্দরবনে অনুপ্রবেশ ও অবৈধভাবে মাছ-কাঁকড়া ধরার অভিযোগে ৫৫টি মামলা হয়েছে। এসব ঘটনায় ৪৪ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান বলেন, ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। নিয়মিত টহলের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া হচ্ছে। সুন্দরবন খুলে যাওয়ায় কয়রা উপকূলের বনজীবীদের মধ্যে ফিরেছে আশার আলো। এখন তাদের প্রত্যাশা—দস্যুমুক্ত  নিরাপদ পরিবেশে সুন্দরবনে মাছ-কাঁকড়া ও মধু আহরণ করে আবারও পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com